Chandra Grahan March 2026

চন্দ্রগ্রহণের রাত মানেই ইচ্ছাপূরণের সম্ভাবনা! চাঁদের আলোয় চার সহজ কাজ করলেই ঘটবে চমক

গ্রহণ চলাকালীন বা গ্রহণের দিন শাস্ত্রে নানা নিয়ম মানার নিদান দেওয়া রয়েছে। তবে অনেকেই জানেন না গ্রহণের রাতে চাঁদের আলোয় বিশেষ কিছু নিয়ম পালনে জীবনে নানা ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১০:৪২
lunar eclipse

—প্রতীকী ছবি।

৩ মার্চ, দোলপূর্ণিমার দিন আকাশে দেখা যাবে এক মহাজগতিক দৃশ্য। এই দিন দুপুরে হবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশে এই গ্রহণ দৃশ্যমান। মঙ্গলবার দুপুর ৩টে ২০ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন বা গ্রহণের দিন শাস্ত্রে নানা নিয়ম মানার নিদান দেওয়া রয়েছে। তবে অনেকেই জানেন না গ্রহণের রাতে চাঁদের আলোয় বিশেষ কিছু নিয়ম পালনে জীবনে নানা ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়। কী করতে হবে, জেনে নিন।

Advertisement

গ্রহণের রাতে কী করলে ইচ্ছাপূরণ হয়?

  • চাঁদের আলোয় বসে একটি কাগজে বা ডায়রিতে মনোবাসনা লিখুন। লেখার সময় সে দিকেই মন দিন। অন্য কোনও বিষয়ে মন দেওয়া যাবে না। মনে বিশ্বাস রেখে লিখুন যে যা লিখছেন তা সব আপনি পূরণ করতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে।
  • সন্ধ্যায় গ্রহণের চাঁদ যখন আকাশে দৃশ্যমান হবে, তখন একটি অ্যালুমিনিয়ামের পাত্রে এক বাটি জল চাঁদের আলোর নীচে রেখে দিন। গ্রহণ শেষের পর সেই জল এনে এক বালতি জলের সঙ্গে মিশিয়ে স্নান করে নিন। এর ফলে নিজেকে শুদ্ধ করা যায় বলে বিশ্বাস।
  • গ্রহণ চলাকালীন পজ়িটিভ চিন্তাভাবনা বজায় রাখুন। যেটা চান সেটা নিয়েই ভাবুন। সেটি পাওয়ার কথা ভাবুন। নেগেটিভ কোনও চিন্তা এই সময় মাথায় আনা যাবে না।
  • গ্রহণ সমাপ্ত হওয়ার পর স্নান সেরে সাদা রঙের জিনিস গরিব-দুঃখীদের মধ্যে দান করে দিন। এর ফলে ইচ্ছাপূরণের সম্ভাবনা বৃদ্ধি পায়।
Advertisement
আরও পড়ুন