সংখ্যাতত্ত্বে
সংখ্যা অনুযায়ী রঙের ব্যবহারে বিশেষ সুফল প্রাপ্তি সম্ভব। সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রেরই অংশ। সংখ্যাতত্ত্বের মূল বিষয় সংখ্যার সঙ্গে গ্রহের সম্পর্ক। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের প্রভাব অনুযায়ী বিভিন্ন রঙের ব্যবহারের কারণ এক এক রঙের উপর এক এক গ্রহের
প্রভাব। কোনও গুরুত্বপূর্ণ দিন বা তিথিতে গ্রহের
প্রভাব অনুযায়ী শুভ রঙের ব্যবহারে বিশেষ সুফল প্রাপ্তি হয়। সেই হিসাবে দোলপূর্ণিমার পুণ্য তিথিতে দেব-দেবীকে নিবেদনের রং
বা আবির যদি গ্রহের প্রভাব অনুযায়ী করা হয়, তা হলে বিশেষ ফল পাওয়া যায়। যাঁরা নিজেদের রাশি, লগ্ন বা কোষ্ঠীতে কোন গ্রহের
শুভ বা অশুভ প্রভাব রয়েছে জানেন না, তাঁরা জন্মতারিখ অনুযায়ী রং বা আবিরের
ব্যবহারে শুভ ফল পেতে পারেন।
- ১, ১০, ১৯, ২৮ তারিখে জন্ম হলে ব্যক্তিরা রবির প্রভাবে প্রভাবিত হন। গোলাপি,
লাল, হলুদ, সবুজ রং বা আবির ব্যবহার
আপনার জন্য শুভ।
- ২, ১১, ২০,২৯ তারিখে জন্মানো ব্যক্তিরা
চন্দ্রের প্রভাবে প্রভাবিত
হন। লাল, হলুদ
এবং রূপালি রঙের ব্যবহার আপনাদের জন্য শুভ।
- ৩, ১২, ২১, ৩০ তারিখে জন্ম হলে ব্যক্তিরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। যে কোনও ধরনের হলুদ, লাল, সবুজ রং ব্যবহার শুভ।
- ৪, ১৩, ২২,৩১ তারিখে জন্মানো জাতক-জাতিকারা রাহুর প্রভাবে প্রভাবিত হন। নীল, খয়েরি, সবুজ এবং ধূসর
রঙের ব্যবহার আপনাদের জন্য শুভ।
- ৫, ১৪, ২৩ তারিখে জন্ম হলে ব্যক্তিরা বুধের
প্রভাবে প্রভাবিত হন। যে কোনও ধরনের সবুজ, হলুদ, নীল রং ব্যবহার করা
আপনাদের জন্য শুভ।
- ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো জাতক-জাতিকারা
শুক্রের প্রভাবে প্রভাবিত।
যে কোনও ধরনের রূপালি, গোলাপি, নীল, আকাশি রঙের ব্যবহার এঁদের জন্য শুভ।
- ৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা কেতুর
প্রভাবে প্রভাবিত হন। সবুজ, হলুদ এবং ধূসর
রঙের ব্যবহার
এঁদের জন্য শুভ।
- ৮, ১৭, ২৬ তারিখে জন্মানো জাতক-জাতিকারা
শনির প্রভাবে প্রভাবিত
হন। যে কোনও ধরনের নীল, সবুজ, আকাশি রঙের ব্যবহার শুভ।
- ৯, ১৮, ২৭ তারিখে জন্ম হলে ব্যক্তিরা
মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন।
লাল, কমলা, হলুদ এবং সবুজ রঙের ব্যবহার এঁদের জন্য শুভ।