Holika Dahan Tips

নেড়াপোড়া দিয়ে শুরু হয় দোল উৎসব, ‘বুড়ির ঘরের’ আগুনে কোন ছয় জিনিস দিলে সাফল্যের সম্ভাবনা? জানালেন জ্যোতিষী

নেড়াপোড়ার আগুনের তাপ জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর করে দেয় বলে বিশ্বাস। সেই আগুনে বিশেষ কয়েকটা দ্রব্য যদি দেওয়া যায় তা হলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৫০
holika dahan

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দোলপূর্ণিমার আগের দিন নেড়াপোড়া উৎসব পালন করা হয়। চলতি বছর ২ ফেব্রুয়ারি নেড়াপোড়া পালন করা হবে। মনে করা হয়, নেড়াপোড়ার আগুনের সামনে দাঁড়িয়ে থাকা খুবই ভাল। নেড়াপোড়ার আগুনের তাপ জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর করে দেয় বলে বিশ্বাস। সেই আগুনে বিশেষ কয়েকটা দ্রব্য যদি দেওয়া যায় তা হলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। এরই সঙ্গে ভাগ্যেরও উন্নতি হতে দেখা যায়।

Advertisement

নেড়াপোড়ার আগুনে কী কী দিতে হয়?

গোটা নারকেল: নেড়াপোড়ার আগুনে একটা নিখুঁত গোটা নারকেল দেওয়া খুবই শুভ। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। এর ফলে ঘর ধনসম্পত্তিতে ভরে থাকে।

কালো তিল: নেড়াপোড়ার আগুনে যদি কালো তিল কিছুটা দিয়ে দেওয়া হয়, তা হলে বাড়িতে যত প্রকার অশুভ শক্তি রয়েছে তা দূরে সরে যায় এবং ঘর শুভ শক্তিতে ভরে থাকে।

লবঙ্গ: যদি বাড়ির কোনও সদস্য দীর্ঘ দিন ধরে রোগে ভোগেন, তা হলে সেই ব্যক্তির মাথার উপর দিয়ে সাতটা লবঙ্গ নিয়ে সাত বার ঘুরিয়ে নেড়াপোড়ার আগুনে দিয়ে দিন। এর ফলে সেই ব্যক্তির রোগমুক্তি ঘটে বলে বিশ্বাস করা হয়।

কর্পূর: নেড়াপোড়ার আগুনে কিছুটা কর্পূর দিয়ে দিলে অবসাদের কবল থেকে রেহাই মিলবে।

আবির: নেড়াপোড়ার আগুনে নয়, তবে নেড়াপোড়ার সামনে আবির দিয়ে অবশ্যই রঙ্গোলি বানাতে হবে। এটা করা খুবই ভাল বলে মনে করা হয়।

রাঙা আলু: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নেড়াপোড়ার আগুনে রাঙা আলু পুড়িয়ে খেলে কোনও খারাপ শক্তি স্পর্শ করতে পারে না। এই কাজ বাড়ির ছোট থেকে বড় সকলেই করতে পারেন।

Advertisement
আরও পড়ুন