US-Iran Conflict

ওমানে হরমুজ় প্রণালীর কাছে তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান! আহত চার, ভিতরে ছিলেন ১৫ ভারতীয়ও

রবিবার ওশিয়ানিয়া মহাদেশের ছোট্ট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কার হরমুজ় প্রণালীর দিকে এগোচ্ছিল। ওমানের মুসান্দম উপদ্বীপের কাছে ট্যাঙ্কারটির উপর হামলা চালানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:৩৭
ড্রোন হামলার পর আগুন ধরে যায় তেলের ট্যাঙ্কারটিতে। রবিবার ওমানের মুসান্দম উপদ্বীপের কাছে।

ড্রোন হামলার পর আগুন ধরে যায় তেলের ট্যাঙ্কারটিতে। রবিবার ওমানের মুসান্দম উপদ্বীপের কাছে। ছবি: সংগৃহীত।

ওমানে হরমুজ় প্রণালীর অনতিদূরে তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। এই হানায় ওই ট্যাঙ্কারে থাকা চার জন আহত হয়েছেন। ভিতরে ছিলেন মোট ২০ জন। তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয়। আর পাঁচ জন ইরানের নাগরিক। তবে আহত চার জন কোন দেশের নাগরিক, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

রবিবার ওশিয়ানিয়া মহাদেশের ছোট্ট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কার হরমুজ় প্রণালীর দিকে এগোচ্ছিল। ওমানের মুসান্দম উপদ্বীপের কাছে ট্যাঙ্কারটির উপর হামলা চালানো হয়। যে জায়গায় হামলাটি চালানো হয়, সেটি মুসান্দমের খসাব বন্দর থেকে ৫ নটিক্যাল মাইল উত্তরে অবস্থিত।

প্রসঙ্গত, হরমুজ় প্রণালী ওমান এবং ইরানের মধ্যে থাকা এমন একটি সংকীর্ণ জলপথ, যেখান দিয়ে বিশ্বের মোট রফতানি হওয়া এক-পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে অনেকেরই আশঙ্কা যে, এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার পরিবহণ কার্যত থমকে যাবে। রবিবার সকালেই ওমানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছিল, সে দেশের ডুকম বন্দরে দু’টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। তাতে আহত হন বন্দরের এক কর্মী।

Advertisement
আরও পড়ুন