Symptoms of Liver Disease

লিভারের রোগ মানে শুধু জন্ডিস নয়, কোন কোন লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে?

লিভারের অসুখ মানেই যে জন্ডিসের লক্ষণ দেখা দেবে তা নয়। আরও অনেক রকম উপসর্গ দেখা দেয় যা সাধারণ বলেই ভ্রম হয়। কী কী লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:২৮
লিভারের রোগের কী কী উপসর্গ দেখা দিলে সতর্ক হবেন?

লিভারের রোগের কী কী উপসর্গ দেখা দিলে সতর্ক হবেন? ছবি: ফ্রিপিক।

শরীরের ভালমন্দ অনেক ক্ষেত্রেই নির্ভর করে লিভারের উপর। লিভারের কোনও সমস্যা দেখা দিলে শরীর বিগড়ে যায়। অত্যধিক মদ্যপান, তেলমশলাদার খাবার খাওয়া, জল কম খাওয়া— এমন কিছু কারণে লিভারের অসুখ হয়। কিন্তু লিভারজনিত অসুখের আঁচ সব সময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেকেই ভাবেন লিভারের রোগ মানে জন্ডিসের উপসর্গ দেখা দেবে। তা নয়। আরও অনেক রকম লক্ষণ দেখা দেয়, যা চিনে সতর্ক হওয়া জরুরি।

Advertisement

লিভারের কী কী লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন?

পিত্তরস খাদ্যনালি দিয়ে গলায় উঠে এলে গলা জ্বালা, গলায় ব্যথা, বমি বমি ভাব হবে। কিছু ক্ষেত্রে কণ্ঠস্বরেরও পরিবর্তন হতে পারে।

দুই হাতের তালুতে লালচে ছোপ ফুটে উঠবে। তাতে কোনও জ্বালা বা চুলকানি হবে না। তবে হাতের তালু ফুলে উঠবে এবং লালচে ছোপ আরও বেশি ছড়াতে থাকবে। লিভারের রোগ হলে হরমোনগুলির ক্ষরণ অনিয়মিত হয়ে যায়। ফলে হাতের তালুর রক্তনালিগুলি প্রসারিত হয়, সেখানে প্রদাহ শুরু হয়।

বিভিন্ন কারণে পেটে যন্ত্রণা হতে পারে। তবে লিভারজনিত সমস্যার অন্যতম লক্ষণ হল পেটে ব্যথা। একটানা পেটে ব্যথা হয়ে গেলে বিষয়টি নিয়ে সচেতন হওয়া জরুরি। লিভার পরীক্ষা করানো উচিত। তবে সর্বপ্রথম চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।

লিভারের রোগ বা ফ্যাটি লিভার রোগ কার্ডিয়োভাসকুলার ডিজিজ় (সিভিডি)-র ঝুঁকিও বাড়িয়ে দেয়। হৃদ‌্‌যন্ত্রের সমস্যা শুরু হলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে পেরিফেরাল আর্টারি ডিজিজ় হতে পারে। এই রোগে আক্রান্ত হলে অন্যান্য অঙ্গ-সহ পায়েও রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। এর ফলে পায়ে তীব্র যন্ত্রণা, পেশিতে টান, হাঁটতে গিয়ে পায়ে জোর না পাওয়ার মতো সমস্যা শুরু হতে পারে।

ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের খিদেও বেড়ে যায়। এমন সময়ে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়লে সতর্ক হতে হবে। ওজন যদি অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন