ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
এই বছরের দোলপূর্ণিমা অন্যান্য বছরের তুলনায় খানিক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এই বছর দোলপূর্ণিমার দুপুরেই ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। ভারতের আকাশে সেই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার দোল উৎসব এবং চন্দ্রগ্রহণ। শাস্ত্র বলছে, দোলের দিন থেকে তিন রাশির ব্যক্তিদের ভাগ্য বদলানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। চন্দ্রগ্রহণ ও দোলপূর্ণিমা এক দিনে হওয়ার এঁদের ভাগ্যে খুশির রং লাগবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
কোন তিন রাশির ভাগ্য দোলপূর্ণিমা থেকে বদলাবে?
সিংহ: বিভিন্ন গ্রহের অবস্থান এবং দোলের দিন চন্দ্রগ্রহণ হওয়ার ফলে লাভবান হবেন সিংহ রাশির ব্যক্তিরা। সমাজে আপনাদের সম্মান-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরির সঙ্গে যুক্ত সিংহ রাশির জাতক-জাতিকারা দারুণ উন্নতি লাভ করতে পারেন। পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরাও ভাল ফল পেতে পারেন।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে। অল্প পরিশ্রমেই সফল হতে পারবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। অফিসের ঊর্ধ্বতনেরা আপনার কাজে খুশি হবেন। এর ফলে বেতনবৃদ্ধিও হতে পারে। নানা দিক থেকে উন্নতি করার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে সুখশান্তি বজায় থাকবে। সম্পর্কক্ষেত্রেও প্রেমময় পবন বইবে।
মকর: দোলের দিন থেকে মকর জাতক-জাতিকাদের স্বপ্ন পূরণের সময়কাল শুরু হবে। আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনই অযথা ব্যয়ের পরিমাণ কমবে। এর ফলে খুব ভাল সঞ্চয় হবে। বহু দিন ধরে যে শখ পূরণের জন্য পরিশ্রম করে আসছেন, সেই শখ এ বার পূরণ হতে চলেছে। কর্মক্ষেত্রে সকলে আপনার গুণগান গাইবেন। কাজের মূল্য পাবেন। সমাজে সম্মান বৃদ্ধি পেতে চলেছে।