ICC T20 World Cup 2026

তিন রানের জন্য শতরান হাতছাড়া সঞ্জুর, ৫ উইকেটে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

সুপার এইটে মরণ-বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ম্যাচ ৫ উইকেটে জিতে সেমিফাইনালে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৪৯
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপ।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৪৯ key status

ভারত সেমিফাইনালে

শেষ ওভারের প্রথম দু’বলে ছয় এবং চার মেরে ভারতকে জিতিয়ে দিলেন সঞ্জু। ৯৭ রানে অপরাজিত থাকলেন তিনি। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৪২ key status

হার্দিক আউট

চালিয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল গেল এক্সট্রা কভারে। জোসেফের বলে ক্যাচ নিলেন হোল্ডার। হার্দিক আউট ১৭ রানে।

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:২১ key status

আউট তিলক

হোল্ডারকে মারতে গিয়ে হেটমায়ারের হাতে ধরা পড়লেন তিলক (২৭)। ভারত ১৪১/৪।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৫৫ key status

সূর্যকুমার আউট

বল করতে এসেই সাফল্য পেলেন শামার জোসেফ। দ্বিতীয় বলেই ফেরালেন সূর্যকে। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন রাদারফোর্ড।

ভারত ৯৯-৩।

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৫৩ key status

সঞ্জুর অর্ধশতরান

চাপের মুখে অর্ধশতরান করলেন সঞ্জু। মোটিকে চার মেরে ৫০ পেরোলেন। ২৬ বলে অর্ধশতরান হল তাঁর।

ভারত ৯৮-২।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৩৪ key status

পাওয়ার প্লে-তে ভারত ৫৩-২

একটু চিন্তান্বিত লাগছে ভারতের দুই ব্যাটারকে। চিন্তায় রয়েছে ডাগআউটও। বিশ্বকাপের চাপ কি জাঁকিয়ে বসছে শিবিরে?

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:২২ key status

ঈশান আউট

অভিষেকের পর ঈশানও ফিরলেন। হোল্ডারের বলে শট মেরেছিলেন মিড অনে। ক্যাচ ধরলেন হেটমায়ার।

ভারত ৪১-২।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:১৫ key status

অভিষেক আউট

আকিলকে একটি চার এবং দু’টি ছয় মেরেছিলেন সঞ্জু। সেই ওভারেরই শেষ বলে খারাপ শট খেলে আউট হলেন অভিষেক। ১১ বলে ১০ রানে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:০৯ key status

ভারত ২ ওভারে ১২-০

কিছুটা ধীরে শুরু ভারতের দুই ওপেনারের। রান রেট আরও বাড়াতে হবে জিততে গেলে।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:৪৭ key status

ওয়েস্ট ইন্ডিজ় ১৯৫/৪

শেষ দিকে চালিয়ে খেলেও দুশো পেরোতে পারল না ওয়েস্ট ইন্ডিজ়। জিততে গেলে ভারতকে তুলতে হবে ১৯৬।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:৩৯ key status

আবার ক্যাচ ফেললেন অভিষেক

পাওয়েলের ক্যাচ ফেলে দিলেন অভিষেক। একটু দৌড়ে এলেও নাগালেই ছিল বল। সেটাও ধরতে পারলেন না। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:১৭ key status

রাদারফোর্ড আউট

হার্দিকের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন রাদারফোর্ড। ব্যাটের কানায় লেগে বল গেল সঞ্জুর হাতে।

ওয়েস্ট ইন্ডিজ় ১১৯-৪।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:০৩ key status

চেজ় আউট

আবার ধাক্কা দিলেন বুমরাহ। জোরে বোলারের মন্থর বলে আলগা শট খেলতে গিয়েছিলেন চেজ়। কভারে ক্যাচ ওঠে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন সূর্য।

ওয়েস্ট ইন্ডি‌জ় ১০৩-৩।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:০১ key status

হেটমায়ার আউট

বুমরাহের বলে চালিয়ে খেলতে গিয়েছিলেন হেটমায়ার। ব্যাটে সূক্ষ্ম ছোঁয়া লেগে বল পৌঁছয় উইকেটকিপারের হাতে। রিভিউ নিয়েও লাভ হল না।

ওয়েস্ট ইন্ডিজ় ১০৩-২।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:৫৩ key status

আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজ়

উইকেট হারানোর পরেই চালিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজ়। হাতে এখনও ৯ উইকেট রয়েছে তাদের। ভারতকে দ্রুত ফেরাতে হবে হেটমায়ারকে।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:৪২ key status

হোপ আউট

বরুণের বলে বোল্ড হোপ। ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম ধাক্কা দিল ভারত। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:২৯ key status

পাওয়ার প্লে-তে উইকেট হারাল না ওয়েস্ট ইন্ডিজ়

ক্যারিবিয়ানদের স্কোর ৪৫-০। চেজ় ২০ এবং হোপ ২৫ রানে ব্যাট করছেন।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:২৮ key status

ক্যাচ ফেললেন অভিষেক

লোপ্পা ক্যাচ ফেলে দিলেন অভিষেক। রস্টনের শট সময় নিয়ে অনায়াসে ধরতে পারতেন। সেটাও তালুবন্দি করতে পারলেন না।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:১২ key status

রান আউটের সুযোগ নষ্ট

ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন। বরুণ বল না দেখেই ছুড়ে দিলেন। ফলে রান আউটের সুযোগ নষ্ট হল।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:০৭ key status

১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ৩-০

অর্শদীপের প্রথম ওভার থেকে মাত্র তিন রান নিলেন হোপ-চেজ়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন