Ranbir Kapoor

‘কপূর পরিবারে আমিই সবচেয়ে বেশি শিক্ষিত’, দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছিলেন রণবীর কপূর?

‘কফি উইথ কর্ণ’-র একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা ভাগ করেছিলেন। তিনি সেখানেই বলেছিলেন যে, কপূর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২৩:০৭
রণবীরই সবচেয়ে শিক্ষিত সদস্য!

রণবীরই সবচেয়ে শিক্ষিত সদস্য! ছবি: সংগৃহীত।

কপূর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত রণবীর। তাঁর চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ কর্ণ’-র একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা ভাগ করেছিলেন। তিনি সেখানেই বলেছিলেন যে, কপূর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

Advertisement

রণবীর জানান, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি আমেরিকায় ছিলেন। তখন তিনি তাঁর বাবা ঋষি কপূরের পরিচালিত ছবি ‘আ অব লওট চলেঁ’ ছবির কাজে তাঁকে সাহায্য করছিলেন। এ দিকে, তাঁর মা নীতু কপূর স্কুল থেকে রণবীরের ফলাফল আনতে গিয়েছিলেন। সেই দিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে জানান, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন। এই খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

রণবীর জানান, তাঁর পাশ করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ, কপূর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণির উত্তীর্ণ হয়েছিলেন। কর্ণ অবাক হয়ে প্রশ্ন করেছিলেন “কপূর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?” জবাবে রণবীর বলেছিলেন, “হ্যাঁ! আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে জল চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ, কপূর পরিবারের কোনও ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেনি। তাই এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি, আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।”

উল্লেখ্য, খুব শীঘ্রই রণবীর কপূরকে তাঁর স্ত্রী আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা ভন্সালীর নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া, তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণের চরিত্রে, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি দু’টি ভাগে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন