Russia-Ukraine

আবার মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা! নিশানায় রাশিয়ার সেনার উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ‘ভরকেন্দ্র’ দুবনা

সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার অন্দরে এক সপ্তাহের ব্যবধানে দু’বার জ়েলেনস্কি বাহিনীর হামলায় রুশ সেনার উপর চাপ বাড়াবে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২৩:৪০

—প্রতীকী চিত্র।

আবার রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন সেনা। এ বার ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর নিশানায় উত্তর মস্কোর দুবনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর অন্যতম প্রধান উপগ্রহ যোগাযোগ নিয়ন্ত্রণকেন্দ্র।

Advertisement

এক সপ্তাহ আগেও দুবনায় হামলার চেষ্টা চালিয়েছিল ইউক্রেন সেনা। কিন্তু মঙ্গলবারের হামলা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে বলে পশ্চিমী সংবাদমাধ্যমগুলির একাংশ জানাচ্ছে। সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার অন্দরে এক সপ্তাহের ব্যবধানে দু’বার জ়েলেনস্কি বাহিনীর হামলায় রুশ সেনার উপর চাপ বাড়াবে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

দুবনা স্যাটেলাইট সেন্টারটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সশস্ত্র বাহিনীর সমন্বয়ের কাজে ব্যবহৃত হয়। দুবনা যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার বিষয়টি নিশ্চিত না করলেও মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, একটি ড্রোন শহরের একটি ‘প্রশাসনিক ভবনে’ আঘাত হেনেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, মঙ্গলবার মস্কোর দক্ষিণ-পূর্বে ইয়েগোরিয়েভস্কের অসামরিক আবাসিক অঞ্চলে পৃথক একটি ড্রোন হামলার ঘটনায় ছ’মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়।

Advertisement
আরও পড়ুন