ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
গ্রহদের রাশি পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে নিয়ে আসে পরিবর্তন। তা আমরা অনেকেই বুঝতে পারি না ঠিকই। কিন্তু তেমনটাই হয় বলে জানাচ্ছে শাস্ত্র। জুন মাসের ২ তারিখ কর্কটে প্রবেশ করবে বৃহস্পতি। বৃহস্পতি ধনসম্পদের গ্রহ। দেবগুরুর কৃপা সঙ্গে থাকলে জীবনের যে কোনও চড়াই-উতরাই কাটিয়ে ওঠা যায়। অর্থ সংক্রান্ত সমস্যাও কাছে ঘেঁষতে পারে না। মে মাসের শেষ কয়েকটি দিন বিশেষ তিন টোটকা পালন করলে বৃহস্পতির রাশি পরিবর্তন আমাদের জন্য ফলদায়ী হতে উঠতে পারে বলে জ্যোতিষশাস্ত্র। কী কী করতে হবে, জেনে নিন।
টোটকা:
১. নিয়মিত ধ্যান করুন। এই সময় মনোমতো যে কোনও মন্ত্র জপ করা যেতে পারে। তবে বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করতে পারলে বেশি ভাল হবে বলে মনে করা হচ্ছে।
২. সাধ্যমতো দান করুন। হলুদ রঙের যে কোনও জিনিস, যেমন- ডাল, পোশাক প্রভৃতি দানের সামগ্রী হিসাবে বেছে নিতে পারেন। খুব ভাল ফলপ্রাপ্তি হবে। প্রতি দিনই যে দান করতে হবে তা নয়। এ ক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তনের আগের বৃহস্পতিবার দিনটি দানের জন্য বেছে নেওয়া যেতে পারে।
৩. এই ক’দিন সকালে ঘুম থেকে উঠে গরুকে রুটি এবং গুড় খাওয়ান। বাসি রুটি নিলে হবে না। সকালে ঘুম থেকে উঠে বানানো প্রথম রুটিটির সঙ্গে গুড় নিয়ে গরুকে খাওয়াতে হবে।