Tulsi plant astrology

শুভ গাছকে অশুভ শক্তিতে বদলে দেয় এই ক’টি গাছ! ভুলেও তুলসীর ধারেকাছে রাখবেন না এগুলিকে, ফল হবে মারাত্মক

তুলসী গাছ থাকা মানে ঘরবাড়ি সুখ ও সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিতে ভরে ওঠা। তবে তুলসী গাছের পাশে কিছু নির্দিষ্ট গাছ গজালে বা পুঁতলে তা দুর্ভাগ্য বয়ে আনে। অজান্তেই তুলসীর কাছে এমন কিছু গাছ রাখা হয়। ফলে বাড়িতে নেগেটিভ শক্তি বিচরণ করেই তার সঙ্গে সঙ্গে তিক্ততা এবং আর্থিক সমস্যাও ডেকে আনতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বেশির ভাগ হিন্দু বাড়িতে তুলসী গাছকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। বিষ্ণুর আরাধনা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। কথিত রয়েছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে সব সময় নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয়। বাড়িতে তুলসী গাছ থাকা যেমন খুবই মঙ্গলের বিষয়, তেমনই যদি বাড়িতে তুলসী গাছ রাখার পর কিছু নিয়ম মানা না হলে, তা অমঙ্গল ডেকে আনে।

Advertisement

তুলসী গাছ থাকা মানে ঘরবাড়ি সুখ ও সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিতে ভরে ওঠা। তবে তুলসী গাছের পাশে কিছু নির্দিষ্ট গাছ গজালে বা পুঁতলে তা দুর্ভাগ্য বয়ে আনে। অজান্তেই তুলসীর কাছে এমন কিছু গাছ রাখা হয় যার ফলে বাড়িতে নেগেটিভ শক্তি বিচরণ করেই তার সঙ্গে সঙ্গে তিক্ততা এবং আর্থিক সমস্যাও ডেকে আনতে পারে।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, তুলসী গাছ লাগানোর সময় বেশকিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ বহু গাছই রয়েছে যাদের মধ্যে নেতিবাচক শক্তি ভরপুর। সেই সমস্ত গাছগুলি তুলসীর কাছে লাগানো হলে ইতিবাচক শক্তি কমে যেতে পারে।

বাস্তু অনুসারে, ক্যাকটাস এবং অন্যান্য কাঁটাযুক্ত গাছ নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তুলসীর কাছে তাই কাঁটাযুক্ত গাছ থাকলে ইতিবাচক শক্তি কমতে শুরু করে।

মোটা কান্ডযুক্ত কোনও গাছের কাছে তুলসী চারা লাগানো উচিত নয়। বিশেষ করে তেঁতুল গাছের আশপাশে তুলসী গাছে থাকলে বাড়ির পরিবেশ ভারী হয়ে যেতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে।

তুলসীর কাছে গোলাপ গাছ লাগানোর কথা ভুলেও মনে আনবে না। বাস্তুমতে এটি খুবই অশুভ । এই ধরনের কাজ করলে ঘরে নেতিবাচক শক্তির আধিক্য ঘটে।

বাড়িতে ইতিবাচকতা বৃদ্ধি করে এমন গাছ লাগানো উচিত। মানি প্ল্যান্ট, অশোক গাছ বা ফুল গাছ তুলসীর সঙ্গে লাগানতে পারলে তা বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে বলে ধরা হয়।

Advertisement
আরও পড়ুন