Jaap Mala Astrology

তুলসী, রুদ্রাক্ষ, সাদা চন্দন আরও কত কী! হরেক রকম জপমালার কোনটি কোন ঠাকুরের মন্ত্রপাঠের জন্য শ্রেষ্ঠ?

১০৮টা পুঁতি দিয়ে তৈরি একটা মালা হাতে নিয়ে মন্ত্রজপ করতে হয়। একে প্রার্থনা পুঁতির মালা বলা হয়। এই মালা নানা ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১২:০১
mantra chanting

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মন্ত্রজপ করার গুণাগুণ অনেক। মন্ত্রের দীক্ষা নিলে সেটা জপ করতে হয় এটা কমবেশি সকলেরই জানা আছে। কিন্তু মন্ত্রের দীক্ষা না নিলেও মন্ত্রপাঠ করা যায়। যে কোনও মন্ত্রের দীক্ষা নিলে নিয়মিত সেটি জপ করা আবশ্যিক। এ বিষয়ে কোনও ফাঁকি দেওয়া যায় না। ১০৮টা পুঁতি দিয়ে তৈরি একটা মালা হাতে নিয়ে মন্ত্রজপ করতে হয়। একে প্রার্থনা পুঁতির মালা বলা হয়। এই মালা নানা ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়। মনে করা হয়, এক একটা জিনিসের মালা দিয়ে জপ করলে এক একজন দেবতা সন্তুষ্ট হন। কোন দেবতার জন্য কোন মালা উপযুক্ত, জেনে নিন।

Advertisement

কোন জিনিসের মালায় কোন দেবতা সন্তুষ্ট হন?

তুলসীমালা: তুলসীমালা শ্রীকৃষ্ণ, রাম, নারায়ণ, সূর্যদেবের মন্ত্রজপের জন্য ব্যবহার করা হয়।

লাল চন্দনের মালা: লাল চন্দনের মালা দুর্গা দেবীর মন্ত্রজপের জন্য নেওয়া হয়।

সাদা চন্দনের মালা: সাদা চন্দনের মালা দিয়ে প্রায় সব দেবতার মন্ত্রই জপ করা যায়।

রুদ্রাক্ষের মালা: রুদ্রাক্ষের মালা মহাদেব, পার্বতী, দুর্গা, গায়ত্রী, গণেশ, কার্তিক এবং হনুমানজীর মন্ত্রজপের জন্য নেওয়া হয়।

পদ্মবীজের মালা: লক্ষ্মীদেবীর মন্ত্রজপের জন্য পদ্মবীজের মালা ব্যবহার করা হয়।

হলুদ মালা: বগলাদেবীর মন্ত্রজপের জন্য হলুদ মালার ব্যবহার করা হয়।

বৈজয়ন্তীর মালা: বৈজয়ন্তীর মালা শ্রীবিষ্ণুর মন্ত্রজপের জন্য ব্যবহার করা হয়।

স্ফটিকের মালা: অম্বাদেবীর মন্ত্রজপের জন্য স্ফটিকের মালা ব্যবহার করা হয়। দুর্গাদেবীর মন্ত্রজপের জন্যও এই মালা ব্যবহার করা যেতে পারে।

নীল পদ্মবীজের মালা: কালিকা মায়ের জন্য নীল পদ্মবীজের মালা ব্যবহার করা হয়।

Advertisement
আরও পড়ুন