Jharkhand Gangrape Case

বিয়েবাড়িতে গণধর্ষণের শিকার ১৩ বছরের ছাত্রী! ঝাড়খণ্ডের গ্রামে শোরগোল, গ্রেফতার মোট পাঁচ

শনিবার ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, বিয়েবাড়ি থেকে মেয়েটিকে ডেকে খানিক দূরে নিয়ে গিয়েছিলেন কয়েক জন যুবক। ধর্ষণের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্তেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাবা-মায়ের সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে ধর্ষিত ১৩ বছরের নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াবন্দ থানা এলাকায়। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জানা যাচ্ছে, শুক্রবার রাতে মহুয়াবন্দের গ্রামে এক জনের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ১৩ বছরের এক কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে গিয়েছিল। বিয়েবাড়িতে আমন্ত্রিতদের কয়েক জন তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার। নির্যাতিতার মায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রথমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আরও তিন জন ধরা পড়েছেন।

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, বিয়েবাড়ি থেকে মেয়েটিকে ডেকে খানিক দূরে নিয়ে গিয়েছিলেন কয়েক জন যুবক। নির্জন একটি জায়গায় তার উপর অত্যাচার চলে। মেয়েটিকে ওই স্থানে ফেলে পালিয়ে যান অভিযুক্তেরা।

ইতিমধ্যে ধৃতেরা দোষ স্বীকার করেছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, গণধর্ষিতা হয়েছে মেয়েটি। অভিযুক্তেরা থানায় অপরাধ স্বীকার করে নিয়েছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও হয়ে গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। আদালতে হাজির করানো হবে সকলকে।

Advertisement
আরও পড়ুন