NEET Paper Leak

নিটের প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় প্রশ্ন তুলল চিকিৎসক সংগঠন! সুপ্রিম কোর্টে পদ্ধতি বদলের আবেদন

শীর্ষ আদালতে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের প্রস্তাব, নিট-ইউজি পরীক্ষা আয়োজনের দায়িত্ব ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র হাত থেকে সরানো হোক। তার বদলে গড়া হোক একটি বিকল্প সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:৩৯
After NEET paper leak, a plea before SC seeks NTA revamp or replacement, interim monitoring panel

নিট প্রশ্ন-ফাঁস ঘিরে বিক্ষোভ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) প্রশ্ন ফাঁস এবং তার জেরে পরীক্ষা বাতিলের ঘটনা নিয়ে এ বার সক্রিয় হল চিকিৎসক সংগঠন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে এ বিষয়ে আবেদন জানানো হয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (ফাইমা)-এর তরফে।

Advertisement

শীর্ষ আদালতে ‘ফাইমা’র প্রস্তাব, নিট-ইউজি পরীক্ষা আয়োজনের দায়িত্ব ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র হাত থেকে সরানো হোক। তার বদলে গড়া হোক একটি বিকল্প সংস্থা। বার বার পরীক্ষা বাতিলের ফলে ২২ লক্ষ ৭০ হাজারেও বেশি পড়ুয়ার মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে শীর্ষ আদালতে সংগঠনের আইনজীবী তন্বী দুবের মন্তব্য ‘‘নতুন সংস্থা আনুষ্ঠানিক ভাবে গঠিত না হওয়া পর্যন্ত পুনঃপরীক্ষা তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠন করা হোক।’’

চিকিৎসক সংগঠনের প্রস্তাব, ওই মনিটরিং কমিটির শীর্ষে রাখা হোক একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সেই সঙ্গে এক জনসাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও একজন ফরেনসিক বিজ্ঞানীকেও রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন আইনজীবী দুবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই নিটের প্রশ্ন-ফাঁস দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। তবে তদন্তকারী একটি সূত্রের দাবি, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই চক্রের সদস্যেরা মহারাষ্ট্রের নাসিকে সাক্ষাৎ করেন। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি কপি পাঠানো হয় হরিয়ানায়। সেখানে পাঁচটি আলাদা আলাদা প্রশ্নের সেট তৈরি করা হয়। এক একটি সেটে ১০টি করে প্রশ্নপত্র ছিল। সেই সেট পৌঁছোয় রাজস্থানের জয়পুর, সেখান থেকে জমবারামগড় এবং তার পর ওই রাজ্যেরই সীকরে। এর পর সেই প্রশ্নপত্রের সেট আলাদা আলাদা ভাবে পৌঁছে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি এবং বিহারে।

Advertisement
আরও পড়ুন