AI Impact Summit in New Delhi

এআই-এর প্রভাব নিয়ে দিল্লিতে পাঁচ দিনের সম্মেলন শুরু হচ্ছে সোমে, থাকছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিরা

নয়াদিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দেবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে নয়াদিল্লিতে। সোমবার থেকে পাঁচ দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিরা।

Advertisement

এই সম্মেলনের পোশাকি নাম ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনে যোগ দেবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলন চলার সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিদের সঙ্গে।

এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই ২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে অনেকেই কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষ।

ভারত তো বটেই, দক্ষিণ এশিয়ায় এত বড় মাপের এআই সম্মেলন আগে কখনও হয়নি। এআই নিয়ে কাজ করা মানুষের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। এই পরিস্থিতিতে সম্মেলন থেকে বিভিন্ন সংস্থা ভারতে বিনিয়োগের ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই মাইক্রোসফ্‌ট ভারতে এআই পরিকাঠামো সম্প্রসারণ করতে চার বছর ধরে ১৭৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। পাঁচ দিনের এআই সম্মেলন চলবে ভারত মণ্ডপম, সুষমা স্বরাজ ভবন এবং নয়াদিল্লির আরও কয়েকটি জায়গায়।

Advertisement
আরও পড়ুন