Ashok Lahiri

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন অশোক, নতুন ভূমিকায় বালুরঘাটের প্রাক্তন বিধায়ক

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে অশোককে প্রার্থী করেছিল বিজেপি। জিতেছিলেন তিনি। তবে এ বার আর তাঁকে প্রার্থী করেনি বিজেপি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৬:৩২
Ashok Lahiri takes charge as Vice Chairman of NITI Aayog

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন অশোক লাহিড়ী। ছবি: সংগৃহীত।

নীতি আয়োগের উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) হিসাবে দায়িত্ব নিলেন অশোক লাহিড়ী। শুক্রবার নীতি আয়োগ ভবনে নতুন দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন বিজেপি বিধায়ক।

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে অশোককে প্রার্থী করেছিল বিজেপি। জিতেছিলেন তিনি। তবে এ বার আর তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তাঁকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করে নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের পর পরই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে অশোকের নাম ঘোষণা করা হয়েছিল। নতুন দায়িত্ব পাওয়ার পরেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখাও করেছিলেন বালুরঘাটের প্রাক্তন বিধায়ক।

কখনও ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে, কখনও পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসাবে কাজ করা অশোক দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘বিশেষ সুসম্পর্ক’ বহাল থেকেছে। গত ১৪ মার্চ ব্রিগেড সমাবেশে ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামার আগে যে ক’জনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী চোখে পড়ার মতো করে কথা বলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অশোক।

Advertisement
আরও পড়ুন