New State Presidents of BJP

দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং দিল্লি, চার রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করল বিজেপি

চার রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৫:৫৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চার রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

Advertisement

পঞ্জাবের বিজেপি সভাপতি করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা কেওয়াল সিংহ ধিঁলোকে। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা ২০২২ সালে বিজেপিতে যোগ দেন। আগামী বছরে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য সভাপতি পদে নতুন মুখকে এনে সংগঠনকে নির্বাচনের জন্য তৈরি রাখতে চাইছে বিজেপি।

ত্রিপুরার রাজ্য সভাপতি করা হয়েছে সে রাজ্যের মাতাবাড়ির বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়কে। দিল্লির বিজেপি সভাপতি হয়েছেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কর্পোরেট বিষয়ক এবং সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র। হরিয়ানার বিজেপি সভাপতি করা হয়েছে অর্চনা গুপ্তকে। পেশায় রেডিয়োলজিস্ট অর্চনা পানিপত জেলার বিজেপি সভাপতি ছিলেন।

Advertisement
আরও পড়ুন