Surat Murder Case

স্ত্রীকে খুনের পর পরিত্যক্ত ঘরে কাঠের বাক্সে ভরে সিমেন্ট চাপা দিলেন স্বামী! নিখোঁজ হওয়ার চার দিন পর দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিল্পা সালভি। তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী বিশাল সালভির বিরুদ্ধে। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন শিল্পা। বিশাল নিজে শিল্পার জন্য নিখোঁজ ডায়েরি করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:১৭
Body of a Surat woman found inside a wooden box

(বাঁ দিকে) এই কাঠের বাক্সের ভিতর থেকেই উদ্ধার করা হয় শিল্পা সালভি নামে ওই মহিলার দেহ। ছবি: সংগৃহীত।

স্ত্রীকে খুনের পর তাঁর দেহ পরিত্যক্ত বাড়ির কাঠের বাক্সে ভরে সিমেন্ট চাপা দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল মহিলার দেহ। ঘটনাটি গুজরাতের সুরাতের। দম্পতির সন্তানের কাছে পাওয়া একটি চিরকুট থেকে এই খুনের সূত্র পায় পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিল্পা সালভি। তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী বিশাল সালভির বিরুদ্ধে। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন শিল্পা। বিশাল নিজে শিল্পার জন্য নিখোঁজ ডায়েরি করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দম্পতির নাবালক পুত্র তাঁদের একটি হাতে লেখা চিরকুট তুলে দেয়। সেখানে একটা স্বীকারোক্তি লেখা ছিল। শিল্পা বেঁচে নেই। এ রকম কয়েকটি লাইন লেখা ছিল ওই চিরকুটে। পুলিশের সন্দেহ হয় লেখাটি বিশালের। সেই সূত্রে ধরে একটি পরিত্যক্ত বাড়ির হদিস পায় তারা। সেখানে একটি ঘরের ভিতর থেকে কাঠের বাক্সে শিল্পার দেহ উদ্ধার হয়। পচা গন্ধ যাতে না বার হয়, তার জন্য সিমেন্ট চাপ দিয়ে রাখা ছিল দেহটি। কেন শিল্পাকে খুন হতে হল, তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত বিশালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন