Gujarat Coast

গুজরাতে উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ইরানের নৌকা! গ্রেফতার চার জন, পাঁচ কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার

রবিবার উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়, শনিবার দ্বারকা উপকূলের কাছে নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় এইআই মুখতার নামে একটি নৌকা দেখতে পায় তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫
গুজরাত উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত ইরানের চার নাগরিক। ছবি: সংগৃহীত।

গুজরাত উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত ইরানের চার নাগরিক। ছবি: সংগৃহীত।

গুজরাত উপকূলে ইরানের চার নাগরিককে গ্রেফতার করল উপকূলরক্ষী বাহিনী। নজরদারি চালানোর সময় উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকাকে দেখতে পায় উপকূলরক্ষী বাহিনী। সঙ্গে সঙ্গে তারা নৌকাটিকে ধাওয়া করে। তাদের দেখে নৌকাটি পালানোর চেষ্টা করে। কিন্তু বেশি দূর এগোতে পারেনি। ধরে ফেলা হয় নৌকাটিকে।

Advertisement

রবিবার উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়, শনিবার দ্বারকা উপকূলের কাছে নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় এইআই মুখতার নামে একটি নৌকা দেখতে পায় তারা। তার পরই নৌকাটিকে আটক করা হয়। জানা যায়, নৌকার সওয়ারিরা সকলে ইরানের নাগরিক। নৌকায় তল্লাশি চালানো হয়। সেই সময় বিদেশি সিগারেটের ২০০টি কার্টন উদ্ধার হয়। যার বাজারদর পাঁচ কোটি টাকা।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকার চার সওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। নৌকাটিকে পোরবন্দরে নিয়ে আসা হয়। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রথম নয়, গত ১৬ ফেব্রুয়ারিতেও রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ইরানের দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছিল গুজরাত উপকূল থেকে। তাঁদের নৌকা থেকে ২০০ কেজি মাদক উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে আবার ইরানের নৌকা আটক করা হল। সন্দেহ করা হচ্ছে, গুজরাত উপকূল দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন