Congress

২৪ আকবর রোডের বাংলো ভাঙা হবে? শনিবারের মধ্যে খালি করার নির্দেশ, তালিকায় কংগ্রেসের আরও এক কার্যালয়

এক সময়ে কংগ্রেসের সদর দফতর ছিল যন্তর মন্তর রোডে। ১৯৭৮ সালের জানুয়ারিতে ২৪ নম্বর আকবর রোডের বাংলো থেকে কাজ শুরু করেছিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১১:৩৬
Congress told to vacate Delhis Akbar, Raisina Road offices by Saturday

রাহুল গান্ধী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দফতর কি এ বার ভাঙা পড়বে? বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির ২৪ আকবর রোডের বাংলো খালি করার নোটিস পেয়েছে কংগ্রেস। শুধু তা-ই নয়, কংগ্রেসের আরও একটি কার্যালয়, যেটি ৫ রাইসিনা রোডে অবস্থিত, সেটাও খালি করতে বলা হয়েছে। এই দুই জায়গা থেকে দীর্ঘ দিন ধরে নিজেদের সংগঠন, কাজকর্ম পরিচালনা করেছে কংগ্রেস।

Advertisement

জানা গিয়েছে, আগামী ২৮ মার্চের (শনিবার) মধ্যে কংগ্রেসের ওই দুই দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিসের বিষয়টি নিশ্চিত করেছে কংগ্রেসের এক প্রবীণ নেতা। তিনি বলেন, ‘‘আমরা আইনি বিকল্পগুলি বিবেচনা করে দেখছি।’’ আদৌ উচ্ছেদের নোটিস মতো জায়গা খালি করা হবে কি না, তা স্পষ্ট নয়।

এক সময়ে কংগ্রেসের সদর দফতর ছিল যন্তর মন্তর রোডে। ১৯৭৮ সালের জানুয়ারিতে ২৪ নম্বর আকবর রোডের বাংলো থেকে কাজ শুরু করেছিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশ। পরে ওই ঠিকানা কংগ্রেসের সদর দফতর হিসাবে চিহ্নিত হয়ে যায়। যদিও এখন আর সেখানে সদর দফতর নেই। গত বছর জানুয়ারিতে লুটেন্স দিল্লির ৯এ কোটলা রোডে সরে গিয়েছে কংগ্রেসের সদর দফতর। বর্তমানে সেখানেই দলের বেশির ভাগ কাজ হয়। তবে ২৪ আকবর রোডের ঠিকানাতেও এখন কংগ্রেসের অনেক নেতানেত্রীর আনাগোনা রয়েছে। সেই ভবন খালি করার নির্দেশকে কেন্দ্র করে আবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে রাজধানীতে।

Advertisement
আরও পড়ুন