Real Estate Owner

বেঙ্গালুরুর পর সুরত, মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা রিয়েল এস্টেট সংস্থার কর্তার! চার দিন পর ছিল কন্যার বিয়ে

পুলিশ সূত্রে খবর, চার দিন পর ঘেলানির কন্যার বিয়ে। তা নিয়ে গত কয়েক দিন ধরেই বাড়িতে বেশ তোড়জোড় চলছিল। রবিবার রাতে সকলে যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঘরে একাই চলে যান তুষার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭
রিয়েল এস্টেট কর্তা তুষার ঘেলানি। ছবি: সংগৃহীত।

রিয়েল এস্টেট কর্তা তুষার ঘেলানি। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর পর এ বার গুজরাতের সুরত। এক রিয়েল এস্টেট সংস্থার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। প্রাথমকি ভাবে পুলিশের অনুমান, মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। রিয়েল এস্টেট সংস্থার কর্তার নাম তুষার ঘেলানি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চার দিন পর ঘেলানির কন্যার বিয়ে। তা নিয়ে গত কয়েক দিন ধরেই বাড়িতে বেশ তোড়জোড় চলছিল। রবিবার রাতে সকলে যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঘরে একাই চলে যান তুষার। কিছু ক্ষণ পরেই গুলির শব্দ শুনে পরিবারের সদস্যেরা ছুটে যান। গিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তুষার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক।

সুরতের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এক জন ঘেলানি। আধুনিক নির্মাণ এবং স্থাপত্যকাজের জন্য তাঁর যথষ্ট সুনাম রয়েছে তাঁর। তুষারের এক বন্ধু জানিয়েছেন, সকলকে সব সময় অনুপ্রেণা জোগান তিনি। সেই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা কেন করলেন তা কেউ বিশ্বাস করতে পারছেন না। ফলে বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বাড়ছে রহস্যও। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে পারিবারিক কোনও কারণ হতে পারে। কিন্তু সঠিক কারণ কী তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, শুক্রবার বেঙ্গালুরুতে এক রিয়েল এস্টেট সংস্থার কর্তা সিজে রয় আত্মঘাতী হন। তাঁর সংস্থায় আয়কর হানার পরই বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন রয়। প্রাথমিক ভাবে তদন্তে তেমনটাই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন