Disproportionate Case

আয়বহির্ভূত সম্পত্তি: অন্ধ্রপ্রদেশে সরকারি কর্তার কয়েক কোটির সম্পত্তি উদ্ধার! বাজেয়াপ্ত সোনা, দামি দামি গাড়ি, নগদ টাকাও

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কালিঙ্গিরির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যান দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:১১
অভিযুক্ত সরকারি কর্তা এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা এবং রুপোর বাসনপত্র। ছবি: সংগৃহীত।

অভিযুক্ত সরকারি কর্তা এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা এবং রুপোর বাসনপত্র। ছবি: সংগৃহীত।

আয়বহির্ভূত সম্পত্তির মামলায় অন্ধ্রপ্রদেশে এক সরকারি কর্তাকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। জানা গিয়েছে, রাজ্যের এনডাওমেন্ট দফতরের অ্যাসিসট্যান্ট কমিশনার কালিঙ্গিরি সাঁথিকে গত ৭ এপ্রিল বিজয়ওয়াড়ায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে এসিবি।

Advertisement

দীর্ঘ দিন ধরেই কালিঙ্গিরির বিরুদ্ধে অভিযোগ উঠছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কালিঙ্গিরির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যান দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। বিজয়ওয়াড়ায় ওই সরকারি কর্তার ফ্ল্যাট, তাঁর মায়ের মালিকানাধীন পোশাকের দোকান, কালিঙ্গিরির পৈতৃক বাড়ি এবং তাঁর বোনের বাড়িতেও তল্লাশি চালায় এসিবি। এ ছাড়াও বিশাখাপত্তনমে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন এসিবি আধিকারিকেরা।

এসিবি সূত্রে খবর, গত দু’দিন ধরে চলা তল্লাশি অভিযানে কালিঙ্গিরির কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হদিস মিলেছে। বিশাখাপত্তনমে একটি ফ্ল্যাট এবং বিজয়ওয়াড়ার আরও একটি ফ্ল্যাট থেকে নগদ কয়েক লক্ষ টাকা, সোনা এবং রুপোর গয়না, বেশ কিছু সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। এ ছাড়াও কালিঙ্গির কয়েকটি ঠিকানা থেকে বেশ কয়েকটি দামি গাড়ি, বাইকও বাজেয়াপ্ত করেছে এসিবি। তবে তদন্তকারীরা মনে করছেন, সম্পত্তির এখানেই শেষ নয়। বেনামে আরও সম্পত্তি রয়েছে সরকারি কর্তার। সেই সম্পত্তির খোঁজ চলছে।

২০২০ সালে অন্ধ্রের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করার পর প্রথমে বিশাখাপত্তনম এবং পরে বিজয়ওয়াড়াতে কর্মরত ছিলেন কালিঙ্গিরি।

Advertisement
আরও পড়ুন