Rafale Fighter Jet

ফ্রান্সের থেকে আরও ১১৪টি রাফাল! ৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তির জন্য অনুমোদন দিয়ে দিল রাজনাথ সিংহের প্রতিরক্ষা মন্ত্রক

কৃত্রিম মেধা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তার আগেই আরও ১১৪টি রাফাল কেনার বিষয়ে কেন্দ্রের ছাড়পত্র দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪
রাফাল যুদ্ধবিমান।

রাফাল যুদ্ধবিমান। —ফাইল চিত্র।

৩.২৫ লক্ষ কোটি টাকায় ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। একাধিক সংবাদধাম্যম সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার এই বিষয়ে সরকারের তরফে ছাড়়পত্র মিলেছে। ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল (ডিএসি)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ৯০টি যুদ্ধবিমান তৈরি হবে দেশেই।

Advertisement

কৃত্রিম মেধা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। তার আগেই আরও ১১৪টি রাফাল কেনার বিষয়ে কেন্দ্রের ছাড়পত্র দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বস্তুত, দেশের সামরিক বাহিনীর জন্য নতুন নীতিতে সবুজ সঙ্কেত দেওয়া, আধুনিক অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ ডিএসি। পদাধিকার বলে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত এই কাউন্সিলের প্রধান হন দেশের প্রতিরক্ষামন্ত্রী। বর্তমানে রাজনাথ সিংহ এই কাউন্সিলের প্রধান। বৃহস্পতিবার ডিএসি বৈঠকে বসেছিল। সেখানেই রাফাল কেনার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয় বলে সূত্রের খবর।

যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে, তার মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলি তৈরি হবে এ দেশেই, তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার হবে। এই যুদ্ধবিমানগুলির মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে বসতে পারবেন দু’জন পাইলট।

২০২০ সালের জুলাই মাস থেকে ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে (যার মধ্যে ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান)। সেগুলির কার্যকারিতা দেখে বায়ুসেনার বিশেষজ্ঞেরা সন্তোষ প্রকাশ করায় গত বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস)-র আরও রাফাল কেনার (বা যৌথ উদ্যোগে নির্মাণের) বিষয়ে সবুজসঙ্কেত দিয়েছিল। এর পরেই ভারতীয় বায়ুসেনাকে ১১৪টি রাফাল ‘মাল্টিরোল এয়ারক্র্যাফ্‌ট’ দেওয়ার পরিকল্পনা শুরু হয়।ফা

Advertisement
আরও পড়ুন