ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
স্কুল অফ হেলথ সায়েন্সেস-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কনসালট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডক্টর অফ মেডিসিন, মাস্টার অফ সার্জারি, ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড, মাস্টার অফ ডেন্টাল সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি অথবা মাস্টার অফ পাবলিক হেলথ-এর ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ জুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।