BU Admission 2026

তিন বছরের স্নাতক ডিগ্রির পর স্নাতকোত্তরের সুযোগ! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, পরিবেশবিজ্ঞান, ভূগোল, গণিত, মাইক্রোবায়োলজি, ফিজ়িয়োলজি, পদার্থবিদ্যা-সহ একাধিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৮:০৭
— প্রতিনিধিত্বমূলক চিত্র।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বর্ধমান বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফ্যাকাল্টি অফ কাউন্সিলের (সায়েন্স) তরফে ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, পরিবেশবিজ্ঞান, ভূগোল, গণিত, মাইক্রোবায়োলজি, ফিজ়িয়োলজি, পদার্থবিদ্যা, স্ট্যাটিস্টিক, প্রাণিবিদ্যা, কম্পিউটার সায়েন্স, জিয়োস্পেশিয়াল সায়েন্সেস, জিয়োলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, পুষ্টিবিজ্ঞান অ্যান্ড পাবলিক হেলথ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ও মনোবিজ্ঞান বিষয়ে উচ্চস্তরের পড়ার সুযোগ রয়েছে।

বিষয়ের ভিত্তিতে মাস্টার অফ আর্টস অথবা মাস্টার অফ সায়েন্স-এর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। আর জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নিয়ম অনুযায়ী যে সকল পড়ুয়া তিন বছর স্নাতক স্তরে পড়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে স্নাতকে মেজর হিসাবে যে বিষয়টি তিন বছর পড়েছেন, ওই বিষয়ে সরাসরি স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে। তিন বছরে মাইনর বিষয়ে স্নাতকোত্তর করতে হলে অন্তত ১২ ক্রেডিট থাকতে হবে। আর যদি স্নাতক স্তরে সংশ্লিষ্ট বিষয়টি না থাকে, সে ক্ষেত্রে কুয়েট পিজি অথবা বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন