— প্রতিনিধিত্বমূলক চিত্র।
শীঘ্রই প্রকাশ হতে চলেছে স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর ফলাফল। মনে করা হচ্ছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে ফলাফল ঘোষণার দিন ঘোষণা করা হবে আগামী কয়েক দিনের মধ্যেই।
এর আগে ৯ জুন প্রকাশিত হয়েছিল ‘সম্ভাব্য আনসার কি’। ৯ থেকে ১১ জুন চ্যালেঞ্জের জন্য আবেদন করার সুযোগ দিয়েছিল এনটিএ। ৯ থেকে ১১ জুনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ ছিল। প্রতি আপত্তির জন্য ২০০ টাকা করে জমা দিতে হয়েছিল।
কী ভাবে দেখবেন ফলাফল?
প্রথমে কুয়েট ইউজি-র ওয়েবসাইটে (https://cuet.nta.nic.in/) যেতে হবে।
‘হোমপেজ’ থেকেই ফল দেখার লিঙ্কটি পাওয়া যাবে।
এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।
তা হলেই ফলাফল দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।
পরবর্তী সুবিধের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে।
এনটিএ গত ১১মে থেকে কুয়েট ইউজি শুরু করেছিল। মাঝে ইদের জন্য ২৮মে-র পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছিল। সব মিলিয়ে ৭ জুন পরীক্ষা শেষ করে এনটিএ। ভারত ও দেশ মিলিয়ে মোট ১৫,৬৮,৮৬৭ জন পরীক্ষা দিয়েছেন বলেই এনটিএ সূত্রে খবর। যদিও ৩০ মে যান্ত্রিক গোলযোগের কারণ পরীক্ষা দিতে পারেননি ৩,৭৬৫ জন। পরে সেই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল।
দ্বাদশের পর কেন্দ্র সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে হলে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট উত্তীর্ণ হওয়ার প্রয়োজন। প্রতি বছরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজন করে এই প্রবেশিকার। চলতি বছর পরীক্ষা ভাল ভাবে সম্পন্ন হয়েছে বলেই এনটিএ জানিয়েছে।