UP Beaten to death case

‘যখন-তখন ওকে ফোন, মেসেজ করিস কেন?’ স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে নাবালককে পিটিয়ে মারলেন যুবক!

শনিবার সকালে বছর সতেরোর কমলেশ কুমারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির অনতিদূরে রাস্তায়। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, কয়েক ঘণ্টা আগে মারা গিয়েছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৭
Beaten to death

—প্রতীকী চিত্র।

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে প্রতিবেশী নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তপ্রদেশের সাহারানপুর। রবিবার অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

শনিবার সকালে বছর সতেরোর কমলেশ কুমারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির অনতিদূরে রাস্তায়। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, কয়েক ঘণ্টা আগে মারা গিয়েছে সে। ওই ঘটনার তদন্তে নেমে অনীশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের প্রতিবেশী ওই যুবক মারধর এবং লাঠিপেটা করে খুন করেছেন তরুণকে।

পুলিশ সূত্রে খবর, অনীশের স্ত্রীর সঙ্গে নাবালক প্রতিবেশীর ভাল সম্পর্ক ছিল। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত। অনীশের ঘোর সন্দেহ, স্ত্রীর সঙ্গে প্রেম করত নাবালক। ওই নিয়ে যুবকের পরিবারেও অশান্তি হত।

শুক্রবার রাতেও কমলেশের সঙ্গে অনীশের বাগ্‌বিতণ্ডা হয়। অনীশের বোন গিয়ে তাঁকে সরিয়ে নিয়ে যান। তখনকার মতো গন্ডগোল সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় কমলেশের দেহ উদ্ধার হয়।

পুলিশি জেরায় অনীশ স্বীকার করেছেন, কমলেশকে তিনিই খুন করেছেন। লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেছিলেন তিনি। ধৃতের দাবি, কমলেশ সর্বদা ফোনে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতেন। হোয়াট্‌সঅ্যাপে দু’জনের বার্তালাভ হত। এমনকি, বেশ কয়েক বার দু’জনকে ‘ঘনিষ্ঠ অবস্থা’য় দেখেছেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হত তাঁর। ওই নাবালককে ‘সাবধান’ করেছিলেন। কিন্তু কথা শোনেনি ছেলেটি। ওই রোষে তিনি খুন করেছেন নাবালককে।

রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারকের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি। আরও তথ্য জানতে যুবককে জেরা করবে পুলিশ।

Advertisement
আরও পড়ুন