India on Iran-Israel war

পশ্চিম এশিয়ায় নতুন করে হামলা নিয়ে মুখ খুলল ভারত! বিবৃতি দিয়ে সব পক্ষকে উত্তেজনা কমানোর ডাক

সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নতুন করে হামলা নিয়ে ভারত দুঃখিত। আন্তর্জাতিক মহলের কাছে এই ঘটনা উদ্বেগজনক। ১০০ দিনের বেশি সময় ধরে এই সংঘাত চলছে, যার জেরে বহু মানুষ ভুগেছেন। বিশ্বের অর্থনীতি এবং জ্বালানির জোগানে প্রভাব ফেলেছে এই পরিস্থিতি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২০:৩৮
Ministry of External Affairs released Statement on developments in West Asia

ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় আবার হামলা নিয়ে খেতপ্রকাশ করল ভারত। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। উত্তেজনা কমাতে সব পক্ষকে এগিয়ে আসার ডাকও দিয়েছে। ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নতুন করে হামলা নিয়ে ভারত দুঃখিত। আন্তর্জাতিক মহলের কাছে এই ঘটনা উদ্বেগজনক। ১০০ দিনের বেশি সময় ধরে এই সংঘাত চলছে, যার জেরে বহু মানুষ ভুগেছেন। বিশ্বের অর্থনীতি এবং জ্বালানির জোগানে প্রভাব ফেলেছে এই পরিস্থিতি। তার পরেই আর্জি, ‘‘দ্রুত উত্তেজনা প্রশমন এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানাচ্ছি। ওই অঞ্চলে যাতে শান্তি এবং স্থিতি ফেরে, সেজন্য কূটনৈতিক পথে সমাধানের কথা বলছি।’’

রবিবার থেকে ইজ়রায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে ইরান। তারা জানায়, লেবাননের রাজধানী বেইরুটে ইজ়রায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা ইজ়রায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইরান পাল্টা জবাব দেয় রবিবার।

সোমবার সকালে ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার পরই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে ফোনে প্রায় আধ ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রনেতার। সূত্রের খবর, ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইজ়রায়েলকে নিষেধ করেছিলেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। একই দিনে ইরানে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বিমানবহরও। সেই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রোরিং লায়ন’ বা ‘লায়নস রোর’। পাল্টা ইরানি সেনা পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল এবং আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’।

Advertisement
আরও পড়ুন