UN Security Council

গণহত্যার কলঙ্কে কলঙ্কিতরা কাশ্মীর নিয়ে জ্ঞান দিচ্ছে! রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে কটাক্ষ ভারতের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আলোচনাসভায় ফের ভারতের নিশানায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় ইসলামাবাদকে গণহত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিল নয়াদিল্লি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১১:১৪
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আলোচনাসভায় ফের ভারতের নিশানায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় ইসলামাবাদকে গণহত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিল নয়াদিল্লি।

Advertisement

বুধবার রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ নিরাপত্তা পরিষদে একটি বিতর্কের আয়োজন করা হয়েছিল। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘সশস্ত্র সংঘাতে নাগরিকদের নিরাপত্তা’। এই বিতর্কে অংশ নিয়ে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গের অবতারণা করে পাকিস্তান। বক্তৃতা করতে উঠে পাকিস্তানকে নিশানা করেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি। তিনি বলেন, “গণহত্যার কলঙ্কে কলঙ্কিত পাকিস্তান এমন বিষয় নিয়ে কথা বলছে, যেগুলি সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা দুর্ভাগ্যজনক।”

পাকিস্তানকে নিশানা করে আফগানিস্তানে হামলার প্রসঙ্গও উত্থাপন করেন ভারতের প্রতিনিধি। মার্চে রমজান মাস চলার সময় কাবুলের হাসপাতালে হামলা চালানোর জন্য পাকিস্তানের সমালোচনা করেন তিনি। হরিশের কথায়, “এই কাপুরুষোচিত হামলায় ২৬৯ জন মারা যান। ১২২ জন আহত হন। এই ঘটনাকে সামরিক অভিযান বলা যায় না।” একই সঙ্গে তিনি জানান, এই সব ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক আইন নিয়ে বড় বড় আদর্শের কথা বলছে পাকিস্তান। এগুলি ইসলামাবাদের দ্বিচারিতা বলে তোপ দাগেন ভারতের প্রতিনিধি।

Advertisement
আরও পড়ুন