Kerala Gangrape

গলায় ছুরি ঠেকিয়ে পাশের ঘরে নিয়ে যান ছ’জন, অত্যাচার চলে ৩৫ মিনিট! কেরলে স্পা কর্মী ধর্ষণের ঘটনায় নয়া তথ্য

নির্যাতিতা পুলিশের কাছে দাবি করেন, দুষ্কৃতীরা টাকা চাইতে এসেছিল মালিকের কাছে। তা নিয়ে বচসা শুরু হয়। তার পরই তাঁকে সামনে দেখতে পেয়ে তেড়ে আসেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেরলে স্পা সেন্টারের কর্মীকে গণধর্ষণের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন ঠিক কী হয়েছিল। নির্যাতিতা পুলিশের কাছে দাবি করেন, দুষ্কৃতীরা টাকা চাইতে এসেছিল মালিকের কাছে। তা নিয়ে বচসা শুরু হয়। তার পরই তাঁকে সামনে দেখতে পেয়ে তেড়ে আসেন। ছুরি বার করে। আচমকা তাঁর গলায় ছুরি ঠেকিয়ে পাশের ঘরে নিয়ে যায় দুষ্কৃতীরা। তার পর ৩৫ মিনিট ধরে চলে অত্যাচার।

Advertisement

গত ১ ফেব্রুয়ারির ঘটনা। কয়েক জন দুষ্কৃতী কেরলের একটি স্পা সেন্টারে গিয়ে তাণ্ডব চালায়। তোলাবাজির টাকা আদায় করতে ঢুকেছিল তারা। হুমকি দেয় ৫০ হাজার টাকা দিতে হবে। কিন্তু স্পা সেন্টারের মালিক জানিয়ে দেন, তিনি টাকা দেবেন না। তার পরই শুরু হয় তাণ্ডব। স্পা সেন্টার ভাঙচুরের হুমকি দেওয়া হয়। দুষ্কৃতীদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেন স্পা সেন্টারের মালিক। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

অভিযোগ, এর পরই স্পা সেন্টারের এক মহিলা কর্মীর গলায় ছুরি ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে বন্ধক বানান। তার পর সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন