Himanta Biswa Sarma

হিমন্তকে হুমকি, ধৃত যুবক

ইটানগর ক্যাপিটাল রিজিয়নের পুলিশ সুপার নিয়েলাম নেগা জানান, জেরায় কৃষ্ণ জানিয়েছে সে একটি মদের দোকানে কাজ করত। দোকানের টাকা আত্মসাৎ করায় দোকানের মালিক হিসাব চাইলে কৃষ্ণঅসমের মুখ্যমন্ত্রীর সরকারি ইমেল আইডিতে টাকা চেয়ে বার্তা পাঠায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৮:১২
হিমন্তবিশ্ব শর্মা।

হিমন্তবিশ্ব শর্মা। — ফাইল চিত্র।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে প্রথমে টাকা চেয়ে ইমেল, পরে টাকা না পেলে গুলি করার হুমকি দেওয়ায় অরুণাচল প্রদেশের নাহারলাগুন থেকে ২৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কৃষ্ণ ডর্নাল ডোলাহতফুলবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁকে অসম পুলিশের তরফে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকরা হয়।

ইটানগর ক্যাপিটাল রিজিয়নের পুলিশ সুপার নিয়েলাম নেগা জানান, জেরায় কৃষ্ণ জানিয়েছে সে একটি মদের দোকানে কাজ করত। দোকানের টাকা আত্মসাৎ করায় দোকানের মালিক হিসাব চাইলে কৃষ্ণঅসমের মুখ্যমন্ত্রীর সরকারি ইমেল আইডিতে টাকা চেয়ে বার্তা পাঠায়। কোনও উত্তর না পাওয়ায় অভিযুক্ত ইন্টারনেট থেকে একটি ওয়টস্যাপ নম্বর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীকে হুমকি বার্তা পাঠায়।

আরও পড়ুন