RAC Ticket Issue

টিকিট আরএসি হলে তাঁর আংশিক ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার আর্জি পাবলিক অ্যাকাউন্টস কমিটির

সেখানে বলা হয় আরএসি হওয়া টিকিটের জন্য পুরো ভাড়া নেওয়াটা অযৌক্তিক, যেখানে যাত্রীকে পূর্ণ বার্থ ছাড়াই ভ্রমণ করতে হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আরএসি হওয়া টিকিটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার আর্জি পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র। বৃহস্পতিবার সংসদ কমিটির এক বৈঠকে এই প্রসঙ্গে কথা ওঠে।

Advertisement

সেখানে বলা হয় আরএসি হওয়া টিকিটের জন্য পুরো ভাড়া নেওয়াটা অযৌক্তিক, যেখানে যাত্রীকে পূর্ণ বার্থ ছাড়াই ভ্রমণ করতে হয়।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি জানায় যে, বহু ক্ষেত্রে এমন দেখা গিয়েছে যে দু’জন যাত্রী আলাদা করে পূর্ণ ভাড়া দিয়ে টিকিট বুক করার পর তাঁদের দু’জনের টিকিট আরএসি হওয়ায় একটি বার্থ ভাগ করে যেতে হচ্ছে। সেক্ষত্রে তাঁদের আংশিক ভাড়া ফেরত দেওয়ার বিষয়ে রেল মন্ত্রককে বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে পিএসি।

Advertisement
আরও পড়ুন