বালোচিস্তানে পাকিস্তান সেনার অভিযান। ছবি: রয়টার্স।
পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশের একাধিক স্থানে সন্ত্রাসী হামলার জবাবে শুরু হওয়া রাদ-উল-ফিতনা নামক সামরিক অভিযানে মৃত ২১৬ জন সন্ত্রাসবাদী। প্রাণ হারিয়েছেন ৩৬ জন নাগরিক এবং নিহত ২২ জন নিরাপত্তাকর্মী। বৃহস্পতিবার এই অভিযানের সমাপ্তি ঘোষণা করে এমনটাই দাবি পাকিস্তান সেনার।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে যে, ২৬ জানুয়ারি শুরু হওয়া অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া তারা জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদীদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাঞ্জগুর এবং হারনাই জেলার উপকণ্ঠে এই অভিযান শুরু করা হয়েছিল। চিহ্নিত ডেরায় অভিযান চালিয়ে বহু সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে বলে জানায় পাক সেনা।
উল্লেখ্য, ২০২৫ সালে মার্চ মাসে কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ বিদ্রোহীরা। ফলে প্রাণ হারান প্রায় নিরাপত্তারক্ষী-সহ বহু যাত্রী।