Terrorist Network Busted

২৬/১১ সন্ত্রাসের ধাঁচে হামলার ছক আইএসআই-এর! দিল্লিতে পুলিশের জালে ৭ জঙ্গি, জারি লাল সতর্কতা

আইএসআই মদতপুষ্ট মডিউলের নেতা শাহজাদ ভাট্টি ও তার সহযোগী আজমল গুজ্জরের সঙ্গে ধৃত সাত জনের সরাসরি যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২২:৫৯
আটক হওয়া জঙ্গিরা।

আটক হওয়া জঙ্গিরা। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে সরাসরি যুক্ত একটি সন্ত্রাসবাদী চক্রের সন্ধান পেল দিল্লি পুলিশ। শনিবার ওই মডিউলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা রাজধানী শহরে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।

Advertisement

পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার থেকে আইএসআই মদতপুষ্ট মডিউলের নেতা শাহজাদ ভাট্টি ও তার সহযোগী আজমল গুজ্জরের সঙ্গে ধৃত সাত জনের সরাসরি যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জের তরফে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রের দাবি।

পুলিশের দাবি, ধৃত সন্ত্রাসবাদীরা দিল্লি বা আশপাশের এলাকায় বড় নাশকতার পরিকল্পনা করছিল! তাদের কাছ থেকে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যের স্পর্শকাতর জায়গায় ছবি এবং তথ্য উদ্ধার হয়েছে। ধৃতদের মোবাইল এবং অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম পরীক্ষা করে সম্ভাব্য হানাদারির স্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ওই সাত জনকে গ্রেফতারের পরেই জাতীয় রাজধানী অঞ্চল এবং আশপাশের এলাকা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। অস্ত্র এব‌ং মাদক চোরাচালানের সঙ্গেও তাদের জড়িত থাকার তথ্যপ্রমাণ মিলেছে।

Advertisement
আরও পড়ুন