Narendra Modi Addressing Nation

‘মা-বোন-কন্যাদের কাছে ক্ষমা চাইছি’! কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা ‘ভ্রূণহত্যা’ করলেন বলে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:১৮
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:২৮ key status

‘সংস্কারবিরোধী দল কংগ্রেস’

কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী দল’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “কংগ্রেস যখনই সংস্কারের কথা শোনে, তখনই সেটি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে।” এই সূত্রেই তাঁর সংযোজন, “আমি ভেবেছিলাম কংগ্রেস তার শতাব্দীপ্রাচীন ভুলগুলো সংশোধন করে নেবে। কিন্তু পরজীবীর মতো আঞ্চলিক দলগুলির সাহায্যে বেঁচে আছে কংগ্রেস। তারা মহিলাদের পাশে দাঁড়ানোর এবং নতুন ইতিহাস লেখার সুযোগ নষ্ট করল।”

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:২১ key status

অপমান ভুলবেন না মহিলারা

মোদী বলেন, “এক জন মহিলা অনেক কিছু ভুলে যেতে পারেন। কিন্তু এই অপমান তিনি কখনও ভুলবেন না। এই ধরনের আচরণের যন্ত্রণা দেশের মহিলাদের হৃদয়ে রয়ে যাবে।”

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:০৯ key status

চেষ্টা সত্ত্বেও আমরা সফল হলাম না: মোদী

মোদী বলেন, “নারী সংরক্ষণ বিল নিয়ে সব ধরনের চেষ্টা সত্ত্বেও আমরা সফল হলাম না।” 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:০৩ key status

‘আমাদের প্রয়াস থামবে না’

নারীদের সংরক্ষণ নিয়ে সরকারের প্রয়াস থামবে না বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী। 

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৬ key status

আসন পুনর্বিন্যাস নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা: মোদী

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর অভিযোগ, আসন পুনর্বিন্যাস নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৪ key status

মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে: মোদী

মোদী বলেন, “মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।” 

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৩ key status

দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না: মোদী

বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে মোদী বলেন, “দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না।”

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৯ key status

নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে: মোদী

নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৭ key status

‘ভ্রূণহত্যা’র সঙ্গে তুলনা করলেন মোদী!

মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে না পারার সঙ্গে ভ্রূণহত্যার তুলনা টানলেন মোদী। তাঁর মতে, এই বিল পাশ করাতে না-দিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল।  মোদী বলেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতে দলগুলি।” 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪২ key status

কংগ্রেস-তৃণমূল-ডিএমকে ‘নারীশক্তি বিরোধী’: মোদী

কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী দলগুলিকে ‘নারীশক্তি বিরোধী’ বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৮ key status

মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় হাততালি কংগ্রেসের: মোদী

মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস হাততালি দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী মোদী।  

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৭ key status

বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মহিলাদের সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ করতে না-পারার জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের পাশাপাশি ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূলের নাম করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৪ key status

দেশের মা-বোন-কন্যাদের কাছে ক্ষমা চাইলেন মোদী

মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৫২ key status

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

পূর্বঘোষণা মোতাবেক, শনিবার রাত সাড়ে ৮টা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলতে পারেন তিনি, নতুন কোনও ঘোষণা করতে পারেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন