Gardening Tips

বাড়ির ছোট্ট উঠোন, একফালি বারান্দাই হবে ফুলের উদ্যান, বেছে নেবেন কোন গাছ?

বাড়ির শোভা বাড়িয়ে তুলতেও অনেকেই গাছ বসান প্রবেশপথের দু’পাশে। সবুজের সমাহার যেমন চোখের আরাম দেয়, তেমন ফুলের রং দেখে ভরে ওঠে মন। তালিকায় থাকবে কোন গাছ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:২৮
বাড়ির ছোট্ট পরিসর সাজুক রঙিন ফুলে।

বাড়ির ছোট্ট পরিসর সাজুক রঙিন ফুলে। ছবি: সংগৃহীত।

বাড়ি বা বারান্দা যত ছোটই হোক, আনাচ-কানাচ যদি ফুলে ভরে থাকে, সকলের নজর পড়বে সেই খানেই। ছোট্ট আস্তানাটিকে ফুলে ভরাতে বেছে নেবেন কোন গাছ?

Advertisement

ট্রাম্পেট ভাইন: কমলা, লালচে রঙের ফুল হয় গাছটিতে। রোদ, জল, হাওয়ায় দিব্যি মানিয়েও নিতে পারে। মাঝেমধ্যে এক-দু’দিন জল দিতে ভুল হলেও চিন্তা নেই। কারণ, কম জলেও তা দিব্যি বেড়ে উঠতে পারে। ফুল হলে মৃদু সুবাস টের পাওয়া যাবে গাছটির কাছে এলেই। বারান্দা থেকে বাড়ি সাজাতে হলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন গাছটি।

বুগেনভেলিয়া: রঙিন কাগজ ফুলের গাছ, আর পাঁচটি ফুলগাছকে অনয়াসে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। বাড়িতে এক চিলতে উঠোন পেলেই গাছ বেড়ে উঠতে পারবে। সঠিক যত্ন নিলে টবে বড় করে বারান্দা ভরিয়ে দেওয়া যায় কাগজফুলে।পর্যাপ্ত সূর্যের আলো আছে এমন জায়গায় বুগেনভিলিয়া তাড়াতাড়ি বেড়ে ওঠে। অন্তত পক্ষে ছ’ঘণ্টা সূর্যের আলোয় এই গাছ রাখা জরুরি। মাটির তৈরির জন্য দোঁআশ মাটির সঙ্গে পচা পাতা, চা পাতা মিশিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। বেড়ে ওঠার পুষ্টির অভাব হবে না। তার সঙ্গে খেয়াল রাখুন, মাটি যেন হয় ঝুরঝুরে। গরম কালে প্রত্যেক দিন জল দেওয়া প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। শীত কালে একদিন অন্তর জল দিলেই হবে।

ব্লিডিং হার্ট: এক ঝলকে দেখলে মনে হবে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সাদা রঙের আবরণের মধ্যে থেকে রক্তবর্ণের পাপড়িগুলি দেখলে মনে হয় যেন সত্যিই যেন হৃদয় থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুঁইয়ে পড়ছে। তবে এই ফুল সাদা এবং গোলাপি রঙেরও হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল এবং সূর্যালোক পেলেই গাছ বেড়ে উঠবে তরতরিয়ে। বাড়ি সাজানোর জন্য এই ফুল হতে পারে আদর্শ।

Advertisement
আরও পড়ুন