India-US Trade Deal

বাজেট-চুক্তির গুণ বোঝাতে নির্দেশ মোদীর

এনডিএ জোটের বৈঠকে মহারাষ্ট্র পুরনির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। সদ্য দলের সর্বভারতীয় সভাপতি হওয়া নিতিন নবীনকেও অভিনন্দন জানান উপস্থিত সাংসদেরা।

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

বাজেট নিয়ে সংশয় রয়েছে মানুষের মধ্যে। তাই জনগণের কাছে বাজেটের ইতিবাচক দিকগুলি তুলে ধরার জন্য এনডিএ সাংসদদের আজ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ এনডিএ জোটের বৈঠকে মহারাষ্ট্র পুরনির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। সদ্য দলের সর্বভারতীয় সভাপতি হওয়া নিতিন নবীনকেও অভিনন্দন জানান উপস্থিত সাংসদেরা। বিমান দুর্ঘটনায় মৃত এনসিপি নেতা অজিত পওয়ারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফের বিশ্ব শক্তির পুনর্বিন্যাস শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে ভারতকে কেন্দ্র করেই। তাই দেশকে প্রস্তুত থাকার জন্য জোর দেন মোদী।

গত কালই আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। ওই চুক্তি আগামী দিনে ভারতের জন্য একাধিক নতুন সুযোগ তৈরি করতে চলেছে বলে দাবি করেন মোদী। পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিজেপির যে জয়রথ চলছে, তা যাতে আগামী দিনে ধরে রাখা যায় তার উপরেও জোর দেওয়া হয়েছে।

বৈঠকে মোদী দলীয় কর্মী ও নেতাদের কঠোর পরিশ্রম করে যাওয়া এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলার কথা বলেছেন।

আরও পড়ুন