NEET-UG 2026 Paper Leak

নিট বিতর্কের কেন্দ্রে রাজস্থানের বিওয়ালেরা! পরিবারের পাঁচ জন একসঙ্গে ২০২৫ সালে পাশ করেন, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ঘটনাচক্রে, এ বছরের নিটকাণ্ডে দীনেশ, তাঁর ভাই মাঙ্গিলাল এবং ভাইপো বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ নিজেও সওয়াই মাধোপারু মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৭:০৬
Rajasthan family is in the centre of NEET paper leak

নিটকাণ্ডে গ্রেফতার হওয়া দুই ভাই (ডান দিকে)। —ফাইল চিত্র।

নিট বিতর্কের কেন্দ্রে রাজস্থানের বিওয়াল পরিবার। ঘটনাচক্রে, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসে ওই পরিবারেরই তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী সূত্রে খবর, ২০২৫ সালের নিটে ওই পরিবারেরই পাঁচ জন একসঙ্গে পরীক্ষায় পাশ করেছিলেন। সেই সময় সমাজমাধ্যমে নিটকাণ্ডে অভিযুক্ত দীনেশ বিলওয়াল লিখেছিলেন, ‘‘আজকে পরিবারের সবচেয়ে গর্বের বিষয়। পাঁচ ছেলেমেয়ে ডাক্তারি পরীক্ষা করে সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ পেয়েছে।’’ এ বার সেই সমাজমাধ্যম বার্তা তদন্তকারীদের নজরে।

Advertisement

ঘটনাচক্রে, এ বছরের নিটকাণ্ডে দীনেশ, তাঁর ভাই মাঙ্গিলাল এবং ভাইপো বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ নিজেও সওয়াই মাধোপারু মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন। তাঁদের গ্রেফতারির পরই তদন্তকারীরা জানতে পেরেছেন ওই পরিবারের পাঁচ জন একসঙ্গে ২০২৫ সালে নিট পাশ করেছিলেন। আর এখানেই সন্দেহ বাড়ছে তদন্তকারীদের। তদন্তকারীরা এটাও জানতে পেরেছেন যে, দীনেশের পুত্র ঋষি দ্বাদশে দ্বিতীয় বিভাগে পাশ করেছিলেন। তা-ও আবার গ্রেস নম্বর পেয়ে। পরিবারের বাকি চার জনেরও দ্বাদশের পরীক্ষার ফল ভাল ছিল না। কিন্তু কী ভাবে সেই পাঁচ জন নিটে সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দীনেশের কন্যা গুঞ্জন, এ ছাড়াও ওই পরিবারের আরও দুই সদস্য পলক ও সনিয়াও নিট পাশ করে বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন। মাঙ্গিলালের কন্যা প্রাকৃতিও সরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। একই পরিবার থেকে কী ভাবে এত জন সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ পেলেন, তা এখন তদন্তকারীদের নজরে। সেইসঙ্গে এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, তা হলে কি ২০২৫ সালেও কি প্রশ্নপত্র পরীক্ষার আগে জোগাড় করে ফেলেছিল বিওয়াল পরিবার?

Advertisement
আরও পড়ুন