West Asia Issues

মার্চের প্রথম সপ্তাহে পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি ভারতীয়! নাগরিকদের সুরক্ষা‌ই সর্বোচ্চ অগ্রাধিকার, জানাল কেন্দ্র

শনিবার রণধীর একটি বিবৃতিতে জানিয়েছেন, ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট ৫২ হাজার ভারতীয়ের মধ্যে ৩২ হাজার ১০৭ জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০২:৪৯
রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল। —ফাইল চিত্র।

উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। বিশেষ করে ট্রানজ়িটে আটকে পড়া বা স্বল্পমেয়াদী সফরে যাওয়া ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তা ছাড়া উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তৎপর দূতাবাস ও উপদূতাবাসগুলি।

Advertisement

শনিবার রণধীর একটি বিবৃতিতে জানিয়েছেন, ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট ৫২ হাজার ভারতীয়ের মধ্যে ৩২ হাজার ১০৭ জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন। গত কয়েক দিনে ওই অঞ্চলের আকাশপথ আংশিক ভাবে খুলে দেওয়ায় নিয়মিত ও বিশেষ চার্টার্ড বিমান চালানো সম্ভব হচ্ছে। আগামী দিনে আরও বিমানের পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা আছে, সংশ্লিষ্ট অঞ্চলের সকল ভারতীয় নাগরিককে স্থানীয় প্রশাসন এবং ভারতীয় দূতাবাস বা উপদূতাবাসের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি দূতাবাস ২৪x৭ হেল্পলাইন নম্বর চালু করেছে। এ ছাড়া নয়াদিল্লিতে একটি ‘স্পেশাল কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।

রণধীর জানান, যে সব দেশে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ, সেখানকার ভারতীয়দের সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারত সরকার এই অঞ্চলের দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে বিপদে পড়া ভারতীয়দের দ্রুত সহায়তা করা যায়।

Advertisement
আরও পড়ুন