সোনম ওয়াংচুক। — ফাইল চিত্র।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ধর্না-অবস্থান রবিবার ১৬ দিন পার করল। গত আট দিন ধরে সিজেপির ধর্নাস্থলে অনশনে রয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। নিট-সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে অনশন করছেন সোনম। চিকিৎসকেরা জানিয়েছেন, টানা আট দিন অনশন করায় তাঁর ওজন কমেছে প্রায় ৬ কেজি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে মত তাঁদের।