Allahabad High Court

পাঁচ অবসরপ্রাপ্ত বিচারককে ইলাহাবাদ হাই কোর্টের অ্যাড-হক বিচারক পদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের

২০২১ সালে দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারাধীন ৫৭ লক্ষ মামলাকে ‘ডকেট এক্সপ্লোসেন’ হিসাবে উল্লেখ করে মামলার লিষ্পত্তির জন্য আ্যাড-হক নিয়েগের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৬
ইলাহাবাদ হাই কোর্ট।

ইলাহাবাদ হাই কোর্ট। — ফাইল চিত্র।

পাঁচ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুই বছরের জন্য ইলাহাবাদ আদালতের অ্যাড-হক বিচারক হিসাবে নিয়োগের প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে কলেজিয়াম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিচারপতি মহম্মদ ফয়েজ আলম খান, মহম্মদ আসলাম, সৈয়দ আফতাব হোসেন রিজভি, রেনু আগরওয়াল ও জ্যোৎস্না শর্মা ইলাহাবাদ হাই কোর্টের অ্যাড-হক বিচারক হবেন।

২০২১ সালে দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারাধীন ৫৭ লক্ষ মামলাকে ‘ডকেট এক্সপ্লোসেন’ হিসাবে উল্লেখ করে মামলার লিষ্পত্তির জন্য আ্যাড-হক নিয়েগের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের জানুয়ারিতে দেশের শীর্ষ আদালত অনুমতি দিয়েছিল অ্যাড-হক বিচারক নিয়োগের।

Advertisement
আরও পড়ুন