Maoist Leaders

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আত্মসমর্পণ করা মাওবাদী শীর্ষনেতা! সঙ্গে ছিলেন আরও অনেকে

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা মাওবাদী নেতারা স্পষ্ট করে দেন, তাঁরা তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে সরে আসছেন না। তাঁরা আবার নতুন কোনও রাজনৈতিক দল গঠন করবেন কি না, তা স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০
Surrendered Maoist leaders Devuji, others call on Telangana Chief Minister Revanth Reddy

তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সম্প্রতি আত্মসমর্পণ করা মাওবাদী নেতারা। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন মাওবাদী শীর্ষনেতা তিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি। সম্প্রতি তিনি তেলঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। শুধু তিনি একা নন, দেবজির সঙ্গে আত্মসমর্পণ করা অন্য মাওবাদী নেতারাও শুক্রবার হায়দরাবাদে রাজ্য সচিবালয়ে রেবন্তের সঙ্গে দেখা করেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা মাওবাদী নেতারা স্পষ্ট করে দেন, তাঁরা তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে সরে আসছেন না। তাঁরা আবার নতুন কোনও রাজনৈতিক দল গঠন করবেন কি না, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, অতীতে মাওবাদী নেতারা আত্মসমর্পণের পরে কোনও না কোনও রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, নয়তো নতুন কোনও রাজনৈতিক দল গড়েছেন।

দিন কয়েক আগে তেলঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন দেবজি। নিষিদ্ধ সংগঠনের অন্দরে সাম্প্রতিক সময়ে তিনিই হয়ে উঠেছিলেন ‘এক নম্বর’ নেতা। গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ। তার পর থেকে দেবজিকেই ওই পদে বসানো হয়। ৬২ বছর বয়সি দেবজির মাথার দাম ছিল ১ কোটি টাকা। পিটিআই জানাচ্ছে, জঙ্গলযুদ্ধে পটু মাওবাদীদের সশস্ত্র বাহিনী পিপল্‌স লিবারেশন গেরিয়া আর্মি (পিএলজিএ) তৈরি করেছিলেন তিনিই। পরবর্তী সময়ে সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। মাওবাদী সংগঠনের পলিটব্যুরো সদস্যও ছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন