Unnatural Death in London

ব্রিটেনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার! দেহ দেশে ফেরাতে কেন্দ্রের সাহায্য চাইল পরিবার

ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ছিলেন শ্রীনাথ। সোমবার রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁকে তাঁর ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহপাঠীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১২:১০
এস শ্রীনাথ রেড্ডি।

এস শ্রীনাথ রেড্ডি। ছবি: সংগৃহীত।

ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু! দেহ দেশে ফেরাতে কেন্দ্র এবং তেলঙ্গানা সরকারের সাহায্য চাইল পরিবার। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, এস শ্রীনাথ রেড্ডি নামের বছর পঁচিশের ওই পড়ুয়া তেলঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার রহস্যভবন ভাবে শ্রীনাথের ঘর থেকেই দেহ উদ্ধার হয়।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেস্টারের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ছিলেন শ্রীনাথ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাছেই এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁকে তাঁর ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহপাঠীরা। সহপাঠীদের দাবি, শ্রীনাথ আত্মহত্যা করেছেন।

যদিও এই দাবি মানতে নারাজ শ্রীনাথের পরিবারের সদস্যেরা। তাঁর বাবা মধুসূদন রেড্ডি জানিয়েছেন, সোমবার রাতে ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। সেই সময় তাঁর অস্বাভাবিক কিছু লাগেনি বলে জানিয়েছেন মধুসূদন। পরিবারের আরও দাবি, শ্রীনাথের মৃত্যুর খবর তাঁরা লন্ডননিবাসী এক আত্মীয় মারফত পেয়েছেন। ব্রিটেন প্রশাসনের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে শ্রীনাথের দেহ ফিরিয়ে আনতে কেন্দ্রের সাহায্য চাওয়ার পাশাপাশি সমাজমাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছে তার পরিবার।

Advertisement
আরও পড়ুন