Gujarat Local Body Poll

গুজরাতের শহরে বিজেপি ঝড়, ১৫টি পুরনিগমের ভোটে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী মোদী-শাহের দল

সোমবার আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের (নতুন নাম শ্রী বিজয়পুরম) পুরভোটে বিজেপিকে হারিয়ে জিতেছিল কংগ্রেস। মঙ্গলবার গুজরাতের পুরভোটে ‘পদ্ম’-ঝড়ে সাফ হয়ে গেল ‘হাত’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:১০
The BJP secured a massive victory in the Gujarat local body elections

জয়ের পর সমর্থকদের উল্লাস। ছবি: পিটিআই।

কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের (নতুন নাম শ্রী বিজয়পুরম) পুরসভার জিতে সোমবার উচ্ছ্বাস প্রকাশ করেছিল কংগ্রেস। কিন্তু রাত পোহাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত থেকে এল বিপর্যয়ের খবর। সেখানে ১৫টি পুরনিগমের (মিউনিসিপ্যাল কর্পোরেশন) সবক’টিতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে বিজেপি।

Advertisement

গুজরাত রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, করমসদ-আনন্দ, নাদীয়াদ, নভসারী, ভাপি, সুরত এবং মোরবী-সহ ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে বিজেপি। এর মধ্যে মোরবী পুরসভার ৫২টি আসনের সবক’টিতে বিজেপি জিতেছে। ওই শহরে ২০২২ সালে পুরসভা পরিচালিত একটি সেতু ভেঙে প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছিল।

রবিবার গুজরাতে ১৫টি পুরনিগমের পাশাপাশি ৮৪টি পুরসভা (মিউনিসিপ্যালিটি), ৩৪টি জেলা পঞ্চায়েত এবং ২৬০টি তালুকা (ব্লক) পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল। আগামী বছর গুজরাতে বিধানসভা ভোট। তার আগে ‘সেমিফাইনাল’ হিসেবে চিহ্নিত এই ভোটে পুর এবং পঞ্চায়েত স্তরে মোট ৯,২০০টি আসনে ভোট ছিল। ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ১৮ লক্ষেরও বেশি। অবশ্য ভোটের আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল ৭৩৬টিতে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পুরনিগমে ৫৫.১ শতাংশ, পুরসভায় ৬৫.৫৩ শতাংশ, জেলা পঞ্চায়েতে ৬৬.৬৪ শতাংশ এবং ব্লক পঞ্চায়েতে ৬৭.২৬ শতাংশ ভোট পড়েছে।

Advertisement
আরও পড়ুন