News Of The Day

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। আয়ুষ্মান ভারত: শুভেন্দুর উপস্থিতিতে কেন্দ্র-রাজ্য মউ স্বাক্ষর। আর কী আছে

সোমবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। পাঁচ রাজ্যে নির্বাচনের পর তো বটেই, গত ১০ মাসে এটিই প্রথম বৈঠক বিরোধী জোটের। কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে বৈঠক বয়কট করেছে ডিএমকে। আজকের বৈঠকে থাকছে না আম আদমি পার্টিও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সোমবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। পাঁচ রাজ্যে নির্বাচনের পর তো বটেই, গত ১০ মাসে এটিই প্রথম বৈঠক বিরোধী জোটের। কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে বৈঠক বয়কট করেছে ডিএমকে। আজকের বৈঠকে থাকছে না আম আদমি পার্টিও। সিপিএম প্রতিনিধি পাঠালেও, তা নামমাত্রই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বর্তমানে দিল্লিতেই রয়েছেন। তাঁরাও থাকবেন দিল্লির বৈঠকে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

গুরুত্বপূর্ণ একটি কর্মসূচিতে যোগ দিতে সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন‍্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে মউ স্বাক্ষর হবে রাজ্যের। সেই কারণেই শুভেন্দুর এই দিল্লি যাত্রা। নজর থাকবে এই খবরে।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেখানে এই দুর্যোগ চলবে। তবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার আবার বাড়তে পারে ঝড়বৃষ্টি।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে বসে রয়েছেন শুভমন গিলেরা। ভারত ৮ উইকেটে ৫৬৪ রান তুলেছে। জবাবে দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান ১১৩ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে। সোমবারই কি ভারতের টেস্ট জয় হাতের মুঠোয় চলে আসবে। সকাল ৯.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন