The Tripura Tribal Areas Autonomous District Council

আজ ভোট, উত্তপ্ত ত্রিপুরা

নির্বাচনে রাজ্যের ২৮টি আসনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি, তিপ্রা মথা, বামফ্রন্ট, কংগ্রেস, আইপিএফটি সহ একাধিক দলের প্রার্থীরা এই লড়াইয়ে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৮:১৪

—প্রতীকী চিত্র।

‘ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল’ (টিটিএএডিসি)-এর ভোট আগামিকাল। তার আগে উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়। ভোটের আগের দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় শাসক বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে সংঘর্ষের অভিযোগ অব্যাহত। আহত হয়েছেন কয়েকজন।

এই নির্বাচনে রাজ্যের ২৮টি আসনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি, তিপ্রা মথা, বামফ্রন্ট, কংগ্রেস, আইপিএফটি সহ একাধিক দলের প্রার্থীরা এই লড়াইয়ে রয়েছেন। নির্বাচনকে ঘিরে গত কাল গভীর রাতে এবং আজও বিভিন্ন এলাকায় মথা এবং বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। কাল রাজ্যের সিপাহীজলা জেলার জম্পুইজলায় বিজেপি ও মথার সংঘর্ষের পরে নিরাপত্তার জন্য বিজেপির প্রার্থী-সহ কয়েক জন নেতাকর্মীদের ওই এলাকা থেকে বিশালগড় দলীয় অফিসে এনে রাখা হয়েছে। অপর একটি ঘটনায় ধলাই জেলার ছামনুতে বিজেপি কর্মীদের হামলায় আক্রান্ত তিপ্রা মথা পার্টির নেতা মোহনলাল চাকমা। পাল্টা বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে মথার কর্মীরা।

আরও পড়ুন