Tasty Evening Snacks

দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার

বাদামভাজা নয়, বাদাম দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা নানা রকম খাবার। দোলের সন্ধ্যায় আড্ডার সময় কী কী বানাতে পারেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:২৬
সান্ধ্য পার্টিতে মশলা মাখানো মুচমুচে বাদাম ভাজা থাকলে কেমন হয়?

সান্ধ্য পার্টিতে মশলা মাখানো মুচমুচে বাদাম ভাজা থাকলে কেমন হয়? ছবি: এআই সহায়তায় প্রণীত।

দোলের সন্ধ্যায় আড্ডা বসবে। চটজলদি কোন স্ন্যাক্স করা যায়, ভাবছেন? বাদাম থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন চাট থেকে কাঠিভাজা, মুখরোচক খাবার। ছোট থেকে বড়, সকলেই চেয়ে খাবেন। চা-কফি বা যে কোনও পানীয়ের সঙ্গেই জমে যাবে।

Advertisement

সেদ্ধ বাদাম চাট: স্বাস্থ্যের দিকটি বজায় রাখতে হলে কাঁচা বাদাম ভাপিয়ে নিন। তার পরে পাতিলেবুর রস, পেঁয়াজ, টম্যাটো, লঙ্কা, ধনেপাতাকুচি, জিরে-লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। ছড়িয়ে দিন ঝুরিভাজা। তা হলেই তৈরি গরম গরম টক-ঝাল বাদাম চাট।

বাদামের কাঠিভাজা: আগেকার দিনে প্যাকেটে করে কাঠিভাজা তৈরি হত। তেমনটাই বাড়িতে পারেন বাদাম দিয়ে। আধকাপ কাঁচা বাদাম, আধ কাপ চিঁড়ে মিক্সারে গুঁড়িয়ে নিন। যোগ করুন আধ কাপ চালগুঁড়ো। ১ চা-চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা-চামচ চাটমশলা, স্বাদমতো নুন দিয়ে জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। সেটি প্যাকেটে ভরে বা ঢাকনা দেওয়া বোতলে ভরে দিন। বোতলের মুখে গোল ছিদ্র করে ছাঁকা তেলে কাঠির মতো আকার দিয়ে ভেজে নিন।

বাদাম-বেসন: বাদামের সঙ্গে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন, গোলমরিচ মিশিয়ে অল্প জল দিয়ে মেখে নিন। যোগ করুন সামান্য তেল। মিশ্রণটি তেলে ভেজে নিন। মেয়োনিজ়, ধনেপাতার সস্ দিয়ে খেতে খুব ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন