Shankar Chakraborty Weight Lose

‘শট দেওয়ার পরে মনিটরে নিজের মুখ দেখতে ইচ্ছা করত না’, ২২ কেজি ওজন কমিয়ে কী বললেন শঙ্কর?

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু করেছেন শঙ্কর চক্রবর্তী। এক বছরে অভিনেতার মধ্যে এতটাই পরিবর্তন এসেছে যে, অনেকেই তাঁকে অসুস্থ ভেবে ভুল করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫০
ওজন ঝরানো প্রসঙ্গে কী বললেন শঙ্কর?

ওজন ঝরানো প্রসঙ্গে কী বললেন শঙ্কর? ছবি: সংগৃহীত।

একধাক্কায় প্রায় ২২ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এই যাত্রা যে খুব সহজ ছিল, তা নয়। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছরে অভিনেতার মধ্যে এতটাই পরিবর্তন এসেছে যে অনেকেই তাঁকে অসুস্থ ভেবে ভুল করছেন। অনেক ক্ষেত্রে আবার সমস্যাতেও পড়তে হচ্ছে তাঁকে। কেন এই ওজন কমানোর ভাবনা এল তাঁর মনে?

Advertisement

শঙ্কর বলেন, “অনেক ওজন বেড়ে গিয়েছিল। ৯৭ কেজি হয়ে গিয়েছিল। ভুঁড়ি এতটা বেড়ে গিয়েছিল যে, হাঁটতে কষ্ট হত। শট দেওয়ার পরে মনিটরে নিজের মুখ দেখতে পারতাম না। এত খারাপ লাগত দেখতে। তার পরেই নিয়ম মেনে খাওয়াদাওয়া, শরীরচর্চা শুরু করি। সকাল সাড়ে ৯টায় আমি ভাত খেয়ে নিই। সারা দিন ছোলা, ডিমসেদ্ধ খেতে থাকি অল্প অল্প করে।”

ওজন ঝরিয়ে ভিতর থেকে সুস্থ অনুভব করছেন তিনি। রক্তে শর্করা, রক্তচাপের যে সমস্যা ছিল সেই সবও চলে গিয়েছে। অভিনেতা বললেন, “আমাকে দেখে অনেকের প্রশ্ন এখন, আমার কি শরীর খারাপ? অনেকে তো ধরেই নিয়েছেন আমি অসুস্থ।” সকলের জন্যই তাঁর বার্তা, তিনি ওজন কমিয়ে একেবারে সুস্থ। এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় করছেন না। নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি। এ ছাড়াও পর পর দু’টি ছবির কাজ রয়েছে।

Advertisement
আরও পড়ুন