coffee for Hair problem

চুল পড়া, চুল পেকে যাওয়া, নিষ্প্রাণ চুলের ৩ সমাধান রয়েছে কফির হাতে! কী ভাবে ব্যবহার করবেন?

কফি কেবল সকালে ঘুম ভাঙাতেই নয়, চুলের যত্নেও চমৎকার কাজ করে। কফিতে থাকা ক্যাফেইন চুলের গোড়া শক্ত করতে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত।

৩টি বড়সড় চুলের সমস্যা। আর কি অদ্ভূত, সেই ৩ সমস্যারই সমাধান রয়েছে কফির কাছে। দৈনিক যাঁরা কফি খান বা যাঁরা শীত কালে কফি খেয়ে চায়ে ফিরেছেন, ফ্রিজে কফির কৌটোটি পড়ে থাকছে, তাঁরা প্রত্যেকেই চুলের সমস্যায় কফির দ্বারস্থ হতে পারেন। চুল ঝরে পড়ার সমস্যা হোক বা অকালে চুল পেকে যাওয়া কিংবা চুলের জেল্লা নষ্ট হয়ে যাওয়া। তিন ক্ষেত্রেই সহায় হবে কফি। কী ভাবে জেনে নিন।

Advertisement

কফি হেয়ার মাস্ক

চুল যদি রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়, তবে এই মাস্কটি ব্যবহার করতে পারেন।

পদ্ধতি: ১ টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল বা দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে সিল্কি ও নরম করবে।

কফি রিন্স

চুলে তাৎক্ষণিক জেল্লা আনতে এবং হালকা বাদামী আভা দিতে কফি রিন্স দারুণ।

পদ্ধতি: কড়া করে লিকার কফি বানিয়ে নিন (চিনি ছাড়া)। কফি ঠান্ডা হয়ে গেলে এটি দিয়ে চুল ধুয়ে নিন। চুল ধোয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

তেলের সাথে কফি

নিয়মিত তেলের সাথে কফি মিশিয়ে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়।

পদ্ধতি: নারিকেল তেলের সাথে এক চামচ কফি পাউডার মিশিয়ে হালকা গরম করে নিন। এই তেল দিয়ে সপ্তাহে দুবার ম্যাসাজ করলে চুল পড়া দ্রুত কমে।

Advertisement
আরও পড়ুন