pimple removing tips

এক পানীয়ে তিন সপ্তাহেই উধাও হতে পারে ব্রণের সমস্যা! কী ভাবে বানাতে হবে জেনে নিন

ধৈর্য ধরলে আর কিছু যত্ন নিলে কাজ হতে পারে। এক বিশেষ পানীয় প্রত্যহ খালি পেটে খেলে এক সপ্তাহের মধ্যেই ত্বকে ব্রণ হওয়া প্রবণতা কমবে, ত্বক উজ্জ্বলও হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২১:১১

ছবি: সংগৃহীত।

ব্রণের সমস্যা হল গুরুতর সমস্যা। তা সহজে দূর হতে চায় না। কারণ, ত্বক ভেতর থেকে পরিষ্কার হতে সাধারণত ২১-২৮ দিন সময় লাগে। তবে ধৈর্য ধরলে আর কিছু যত্ন নিলে কাজ হতে পারে। এক বিশেষ পানীয় প্রত্যহ খালি পেটে খেলে এক সপ্তাহের মধ্যেই ত্বকে ব্রণ হওয়া প্রবণতা কমবে, ত্বক উজ্জ্বলও হবে।

Advertisement

কী ভাবে বানাবেন

এই পানীয়টি প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। ব্রণ সাধারণত রক্তে টক্সিন বা পেটের সমস্যার কারণে হয়, যা দূর করতে সাহায্য করবে বাড়িতে সাধারণ কিছু উপকরণে তৈরি ওই পানীয়।

প্রণালী: এক গ্লাস জলে ৪-৫টি পরিষ্কার নিম পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ বা আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে এলে ছেঁকে নিন। তার পরে সামান্য ঠান্ডা হলে ঈষদুষ্ণ অবস্থায় চুমুক দিয়ে পান করুন।

কেন এটি কাজ করে?

নিম: এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ভেতর থেকে ব্রণের জীবাণু নষ্ট করতে সাহায্য করে।

হলুদ: হলুদে থাকা ‘কারকিউমিন’ ত্বকের প্রদাহ বা লালচে ভাব দ্রুত কমায়।

ডিটক্স: এটি লিভার পরিষ্কার রাখে, যার প্রভাব সরাসরি পড়ে ত্বকে।

ভালো ফলের জন্য কী করতে পারেন?

১. ওই দু-তিন সপ্তাহ চিনিযুক্ত খাবার বা পানীয় একদম বাদ দিন। চিনি ব্রণের প্রধান শত্রু।

২. সারা দিনে অন্তত ৩-৪ লিটার জল পান করুন যাতে টক্সিন ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়।

৩. মুখে ব্যবহারের তোয়ালে বা বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখুন।

তবে যদি আপনার পিসিওএসের মতো সমস্যার কারণে ব্রণ হয়, তবে শুধু পানীয়তে কাজ না-ও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisement
আরও পড়ুন